২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ, ১৩ই সফর, ১৪৪৮ হিজরি

জাল নোটসহ যুবক আটক

admin
প্রকাশিত নভেম্বর ২৮, ২০২২
জাল নোটসহ যুবক আটক

Manual1 Ad Code

 

Manual7 Ad Code

জেসমিন আক্তার জুঁই, চট্টগ্রাম: নগরের পাঁচলাইশ থানাধীন চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতাল এলাকা থেকে আট হাজার টাকার জাল নোটসহ মোহাম্মদ ইউনুচ (৩৯) নামে এক যুবককে আটক করা হয়েছে।

রোববার (২৭ নভেম্বর) রাত সাড়ে ১১টার দিকে হাসপাতালের তৃতীয় শ্রেণির কর্মচারী ক্যান্টিনের সামনে থেকে তাকে আটক করা হয়।

Manual5 Ad Code

আটক মোহাম্মদ ইউনুচ পটিয়ার কুসুমপুরা এলাকার ইলিয়াস খাঁ বাড়ির মৃত নুরুল ইসলামের ছেলে।

Manual2 Ad Code

চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতাল পুলিশ বক্সের ইনচার্জ উপ-পরিদর্শক (এসআই) নুরুল আলম আশিক সাপ্তাহিক অভিযোগ কে বলেন, আট হাজার টাকার জাল নোটসহ মোহাম্মদ ইউনুচ নামের ওই যুবককে আটক করা হয়েছে। তিনি বয়স্ক সিএনজি অটোরিকশা চালকদের টার্গেট করে জাল নোট দিয়ে ভাড়া দেন। রাত সাড়ে এগারটার দিকে হাসপাতালে তৃতীয় শ্রেণির কর্মচারী ক্যান্টিনে জাল নোট দেন এক সিএনজি অটোরিকশা চালককে। তার বিরুদ্ধে পাঁচলাইশ থানায় মামলা করা হবে।