১০ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৭শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ, ২২শে শাওয়াল, ১৪৪৭ হিজরি

লালমনিরহাটে আওয়ামীলীগের দুই গ্রুপের মুখোমুখি সংঘর্ষ, আহত ২০

admin
প্রকাশিত নভেম্বর ২৮, ২০২২
লালমনিরহাটে আওয়ামীলীগের দুই গ্রুপের মুখোমুখি সংঘর্ষ, আহত ২০

Manual1 Ad Code

 

Manual3 Ad Code

জাহিদ হাসান,লালমনিরহাট জেলা প্রতিনিধি: লালমনিরহাটে আদিতমারী উপজেলায় আওয়ামীলীগের নতুন কমিটি ঘোষণা করাকে কেন্দ্র করে আওয়ামীলীগের দুই গ্রুপের মুখোমুখির সংঘর্ষের ঘটনা ঘটেছে । শনিবার (২৬ নভেম্বর) সন্ধ্যায় উপজেলা আওয়ামীলীগের দলীয় কার্যালয়ের সামনে এ সংঘর্ষের ঘটনা ঘটে। এতে পুলিশ সহ অন্তত ২০ জন নেতাকর্মী আহত হয়েছে বলে জানা গেছে।

গত ৮ অক্টোবর দীর্ঘ ১২ বছর পর আদিতমারী উপজেলা আওয়ামীলীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয় । তখন আওয়ামীলীগের প্রেসিডিয়াম সদস্য সাবেক মন্ত্রী শাহাজান খান ও সাংগঠনিক সম্পাদক সাখওয়াত হোসেন শফিকসহ কেন্দ্রীয় নেতারা উপস্থিত ছিলেন। কিন্তু দুটি দলের মাঝে অভ্যন্তরীণ গোলযোগ থাকায় কমিটি বাস্তবায়ন স্থগিত রাখা হয়েছিলো।

Manual5 Ad Code

পরবর্তীতে ১৯ নভেম্বর তিস্তা ব্যারেজে অবসর গেস্ট হাউসে ৭১ সদস্যের কমিটি ঘোষণা করে,এতে বাদ পরে যায় আওয়ামী লীগের ত্যাগী নেতা সিরাজুল হক ও তার গ্রুপের নেতা কর্মীরা। পরবর্তীতে কমিটি স্থহিত রাখার জন্য দলীয় বিক্ষোভ মিছিল সহ টানা কর্মসূচি পালন করে।

শনিবার সভাপতি মোহাম্মদ আলী এবং সম্পাদক রফিকুল আলমের নেতৃত্বে বিএনপি, জামায়াতের নৈরাজ্যের প্রতিবাদে একটি বিক্ষোভ মিছিল বের হয়। সেখানে প্রকাশ্যে অস্ত্র সহ কিছু নেতা কর্মীকে দেখে সাধারণ জনগন আতংকিত হয়ে ওঠে এবং দুই দলের সংঘর্ষ এড়াতে একজন নির্বাহী ম্যাজিস্ট্রেট সহ অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়।
ঠিক সেই সময় পদ বঞ্চিত দলটি কমিটির বাতিলের তাগিদে বিক্ষোভ মিছিল ডাকে আদিতমারী উপজেলা আওয়ামিলীগ এর কার্যালয় এর সামনে। মূহুর্তের মধ্যে আদিতমারী বাজারের সকল দোকানপাট এবং লালমনিরহাট বুড়িমারী মহাসড়ক এর যান চলাচল বন্ধ হয়ে যায় শুরু হয় দুই দলের উষ্কানি মূলক স্লোগান এবং ইট পাটকেল নিক্ষেপ। এতে ঘটনা স্বাভাবিক পরিস্থিতিতে আনতে সক্ষম হয় না পুলিশ।
পরবর্তীতে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ লাঠি চার্জ সহ তিনটি সাউন্ড সংবলিত গ্রেনেড চালায়। লাঠিচার্জ এবং গ্রেনেডের শব্দে পরবর্তীতে উভয় পক্ষের নেতা কর্মীরা দিশে হারা হয়ে ঘঠনা স্থাল ত্যাগ করেন । উভয় পক্ষের মারামারিতে প্রায় ১৫ জন নেতা কর্মী আহত হয়েছে।পরিস্থিতি স্বাভাবিকে আনতে ৫/৬ জন পুলিশ সদস্য আহত হয়েছে বলে জানা গেছে।
এ বিষয়ে আদিতমারী থানার ভারপ্রাপ্ত ওসি মোক্তারুল ইসলাম বলেন দুই দলের উষ্কানিত মূলক স্লোগান এবং অভ্যন্তরীন গোলযোগ উক্ত সংঘর্ষের মূল কারন। তবে পরিস্থিতি স্বাভাবিক রাখায় তিনি অতিরিক্ত পুলিশ মোতায়েন করেছেন।

Manual2 Ad Code