১২ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৯শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ, ২৪শে শাওয়াল, ১৪৪৭ হিজরি

পদ্মা ও মেঘনা নামেই হচ্ছে দুই বিভাগ

admin
প্রকাশিত নভেম্বর ২২, ২০২২
পদ্মা ও মেঘনা নামেই হচ্ছে দুই বিভাগ

Manual5 Ad Code

 

শেখ তিতুমীর আকাশ ঢাকা : দেশের প্রধান দুই নদী পদ্মা ও মেঘনার নামে দুটি বিভাগ করতে যাচ্ছে সরকার। এরই মধ্যে এই দুটি নাম চূড়ান্ত করেছে মন্ত্রিপরিষদ বিভাগ। বৃহত্তর ফরিদপুরের পাঁচটি জেলা নিয়ে ‘পদ্মা’ এবং বৃহত্তর কুমিল্লার তিনটি ও নোয়াখালীর তিনটি করে মোট ছয়টি জেলা নিয়ে গঠন করা হবে ‘মেঘনা’ বিভাগ।

Manual1 Ad Code

সংশ্লিষ্ট সূত্র বলছে, আগামী রোববার (২৭ নভেম্বর) প্রশাসনিক পুনর্বিন্যাস সংক্রান্ত জাতীয় বাস্তবায়ন কমিটির (নিকার) বৈঠকে এ সংক্রান্ত দুটি প্রস্তাব উঠছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বৈঠকে সভাপতিত্ব করবেন।

বৃহত্তর ফরিদপুরের ৫টি জেলা- ফরিদপুর, শরীয়তপুর, রাজবাড়ী, গোপালগঞ্জ ও মাদারীপুর নিয়ে পদ্মা বিভাগ গঠনের প্রস্তাব রয়েছে। এছাড়া কুমিল্লা, ব্রাহ্মণবাড়িয়া, চাঁদপুর, নোয়াখালী, ফেনী ও লক্ষ্মীপুর- এই ছয়টি জেলা নিয়ে হবে মেঘনা বিভাগ।

নতুন বিভাগ গঠন বা স্থাপন করতে সরকারের প্রশাসনিক পুনর্বিন্যাস সংক্রান্ত জাতীয় বাস্তবায়ন কমিটির অনুমোদন লাগে। এ কমিটিতে সদস্য হিসেবে রয়েছেন ১১ মন্ত্রী এবং প্রতিমন্ত্রী। এছাড়া মন্ত্রিপরিষদ সচিব ও প্রধানমন্ত্রীর মুখ্য সচিব ছাড়াও আছেন বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের ১১ জন সচিব ও সচিব পদমর্যাদার কর্মকর্তা।

সভার আলোচ্যসূচিতে দেখা গেছে, ‘পদ্মা’ ও ‘মেঘনা’ প্রশাসনিক বিভাগ ছাড়াও এবারের সভার আলোচ্যসূচিতে রয়েছে কুষ্টিয়া জেলার ইসলামী বিশ্ববিদ্যালয় থানাকে ঝাউদিয়া এলাকায় স্থানান্তর করে ‘ঝাউদিয়া থানা’ নামকরণ এবং ‘ঝাউদিয়া পুলিশ ক্যাম্প’ ইসলামী বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে স্থানান্তর করে ‘ইসলামী বিশ্ববিদ্যালয় পুলিশ ক্যাম্প’ হিসেবে নাম করার প্রস্তাব।

Manual4 Ad Code

এছাড়া সভায় উঠছে সাতক্ষীরা জেলার শ্যামনগর উপজেলায় পৌরসভা গঠন, বগুড়া জেলার সারিয়াকান্দি উপজেলার কাজলা ও বোয়াইল ইউনিয়নের বিরোধপূর্ণ অংশ বিয়োজন করে জামালপুর জেলার মাদারগঞ্জ উপজেলার সঙ্গে সংযুক্ত করে মাদারগঞ্জ উপজেলার সীমানা পুনর্গঠন এবং ময়মনসিংহ জেলার নান্দাইল পৌরসভার সীমানা সম্প্রসারণের প্রস্তাব।

নিকারের বৈঠক হওয়ার কথা ছিল গত ২ জুন। ওই বৈঠকের আলোচ্যসূচিতেও ছিল দুটি বিভাগ গঠনের প্রস্তাব। পরে সেই বৈঠক স্থগিত হয়।

Manual4 Ad Code

নতুন আরও দুটি বিভাগ হলে দেশে বিভাগের সংখ্যা দাঁড়াবে ১০টিতে। এর আগে সব বিভাগের নাম স্থানীয় শহরের নামে হয়েছে; কিন্তু এবারই প্রথমবারের মতো দুই নদীর নামে দুটি বিভাগ হতে যাচ্ছে।

Manual6 Ad Code