২৬শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, ১১ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ, ১২ই সফর, ১৪৪৮ হিজরি

ক্যারিয়ারের শুরুতেই কলকাতার সিনেমায় ফারসী

admin
প্রকাশিত নভেম্বর ১৮, ২০২২
ক্যারিয়ারের শুরুতেই কলকাতার সিনেমায় ফারসী

Manual8 Ad Code

বিনোদন ডেস্কঃ সৌরভ ফারসীর শুরুটা মডেলিং দিয়ে। সম্প্রতি নাম লিখিয়েছেন সিনেমাতেও। মোস্তাফিজুর রহমান মানিক পরিচালিত ‘আশীর্বাদ’ সিনেমার একটি বিশেষ চরিত্রে অভিনয় করে বেশ প্রশংসাও কুড়ান। কয়েকটি সিনেমায় প্রধান চরিত্রেও কাজ করছেন তিনি। ছবিগুলো মুক্তির অপেক্ষায়।

Manual6 Ad Code

ক্যারিয়ারের সূচনালগ্নেই কলকাতার সিনেমায় নাম লেখালেন এই মডেল ও অভিনেতা। কলকাতায় ‘বয়কট’ নামের একটি সিনেমায় চুক্তিবদ্ধ হয়েছেন তিনি। সিনেমাটি পরিচালনা করছেন পশ্চিমবঙ্গের পরিচালক সব্যসাচী হালদার। সিনেমাটির গল্পও লিখেছেন পরিচালক নিজেই। এতে গুরুত্বপূর্ণ একটি চরিত্রে অভিনয় করবেন সৌরভ ফারসি। এরইমধ্যে প্রকাশ করা হয়েছে সিনেমাটির ফার্স্টলুক। আগামী বছরের ফেব্রুয়ারিতে এর দৃশ্যধারণের কাজ শুরু হবে বলে জানান এই অভিনেতা।
টালিউডের সিনেমায় চুক্তিবদ্ধ হওয়া প্রসঙ্গে সৌরভ বলেন, ‘কলকাতার পরিচালক সব্যসাচীর সঙ্গে তিন বছর ধরে বন্ধত্বপূর্ণ সম্পর্ক। ‘বয়কট’ সিনেমার গল্পটি আমার মনে ধরেছে। এতে আমি একটি সিনেমা টিমের ক্যামেরাম্যানের চরিত্রে অভিনয় করছি। আমার বিশ্বাস সিনেমাটি আমার ক্যারিয়ারে অন্যরকম পাথেয় হয়ে থাকবে।’
পরিচালক সব্যসাচী হালদার জানান, বর্তমান সময়ে বয়কট একটা ট্রেন্ড। একটা ভয়ঙ্কর সময়ের সামনে দাঁড়িয়ে আছি আমরা। বিশ্বায়নের এই যুগে ইন্টারনেট ঘেঁটে একটি সিনেমাকে বয়কট করার জন্য শুধুমাত্র ‘হ্যাশট্যাগ বয়কট’ লিখলেই মুহূর্তের মধ্যে নির্ধারিত হয় সিনেমাটির ভবিষ্যৎ। রূপকের মাধ্যমে বর্তমান সময়ের এসব বাস্তব চিত্র তুলে ধরার পাশাপাশি এর প্রতিরোধের চিত্রও দেখা যাবে ‘বয়কট’ সিনেমাটিতে। এতে আরও অভিনয় করবেন টলিউডের খ্যাতিমান তারকাররা। সিনেমাটি সম্পাদনা করছেন রাহুল দেব এবং ছবির সংগীত পরিচালনা করছেন সুমন চ্যাটার্জি।
এদিকে চলতি মাসের শেষের দিকে ফারসী শুরু করবেন ‘আধিপত্য’ নামের নতুন একটি সিনেমা। আধিপত্য পরিচালনা করবেন ইভান মল্লিক। তাছাড়া পরিচালক রাজু চৌধুরীর ‘রহস্য’ সিনেমার শুটিং শুরু হবে ডিসেম্বরের ১৪ তারিখ থেকে। রহস্য সিনেমায় ফারসীর বিপরীতে মৌ খানের থাকার সম্ভাবনা রয়েছে। এছাড়া এইচ আর হাবিবের পরিচালনায় ‘জলকিরণ’ সিনেমা মুক্তির অপেক্ষায় রয়েছে তার।

Manual3 Ad Code