৯ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৫শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৬শে সফর, ১৪৪৮ হিজরি

টাংগাইলের নাগরপুরে বিজ্ঞান ও প্রযুক্তিমেলা পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে

admin
প্রকাশিত নভেম্বর ১৬, ২০২২
টাংগাইলের নাগরপুরে বিজ্ঞান ও প্রযুক্তিমেলা পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে

Manual7 Ad Code

 

Manual1 Ad Code

মোঃ শফিকুল ইসলাম সবুজ,টাংগাইল নাগরপুর উপজেলা প্রতিনিধিঃ

টাংগাইলের নাগরপুরে বিজ্ঞান প্রযুক্তিমেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। ইন্টারনেট আসক্তির ক্ষতি এ প্রতিপাদ্য নিয়ে দুই দিন ব্যাপী ৪৪ তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ্ ২০২২ উপলক্ষে অলিম্পিয়াড সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। উপজেলা প্রশাসনের আয়োজনে গতকাল মঙ্গলবার (১৫ নভেম্বর) উপজেলা চত্বরে এ মেলার সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার মোঃ ওয়াহিদুজ্জামান এর সভাপতিত্বে ও সহকারী শিক্ষা অফিসার জি এম ফুয়াদের পরিচালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, অতিরিক্ত জেলা প্রশাসক মোঃ ওলিউজ্জামান, সহকারী কমিশনার (ভুমি) মোঃ ইকবাল হোসেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোঃ হুমায়ন কবির, মহিলা ভাইস চেয়ারম্যান ছামিনা বেগম শিপ্রা, মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ শাহিনুল ইসলাম প্রমুখ। ৩০ টি শিক্ষা প্রতিষ্ঠান বিজ্ঞান ও প্রযুক্তিমেলায় অংশ গ্রহন করে। সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন। এসময় শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক শিক্ষার্থীসহ বিভিন্ন সামাজিক এবং রাজনৈতিক ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

Manual5 Ad Code