১০ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৬শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে সফর, ১৪৪৮ হিজরি

মা হয়ে সকলকে যা বললেন আলিয়া।

admin
প্রকাশিত নভেম্বর ৬, ২০২২
মা হয়ে সকলকে যা বললেন আলিয়া।

Manual6 Ad Code

 

Manual4 Ad Code

বিনোদন ডেস্কঃ মা হলেন আলিয়া ভাট। ভারতের মুম্বাইয়ের হাসপাতালে কন্যা সন্তানের জন্ম দিয়েছেন বলিউডের জনপ্রিয় এই অভিনেত্রী। রবিবার বাংলাদেশি সময় সকাল ৮ টার দিকে এইচএন রিল্যায়ান্স হাসপাতালে আলিয়াকে ভর্তি করতে নিয়ে যান রণবীর কাপুর। পিংক ভিলা হাসপাতালে যাওয়ার মুহূর্তের ছবিটি প্রকাশ করে, যা মুহূর্তেই ছড়িয়ে পড়ে।

শুধু রণবীর নন, আলিয়ার মা সোনি রাজদান, দিদি শাহিন ভাট এবং নীতু কাপুরও উপস্থিত ছিলেন হাসপাতালে। প্রসববেদনা উঠলে প্রাকৃতিক নিয়মে সন্তানের জন্ম দেন বছর ২৯-এর আলিয়া। এই দিনটার অপেক্ষায় ছিলেন নতুন বাবা রণবীর। আলিয়ার মেয়ে হওয়ার খবরে একরত্তির পিসি ঋদ্ধিমা কাপুর সাহানি।

Manual1 Ad Code

সন্তানের প্রসবের খবর জানিয়ে আবেগঘন পোস্ট করেন আলিয়া। সিংহ, সিংহী এবং শাবকের ছবির নীচে লেখা, ‘আমাদের জীবনের সেরা খবর। আমাদের সন্তান হয়েছে.. ও এক মায়াবী কন্যা (লাল হৃদয়ের ইমোজি)। আমরা ভালোবাসায় পরিপূর্ণ- আশীর্বাদপ্রাপ্ত এবং আবেগময় পিতামাতা! আলিয়া এবং রণবীরের পক্ষ থেকে রইল অনেক অনেক ভালোবাসা।’

Manual8 Ad Code

পোস্টের ক্যাপশনে ছোট্ট হৃদয়চিহ্ন জুড়ে দিয়েছেন নায়িকা।

Manual5 Ad Code

এই পোস্টের নিচে আলিয়াকে শুভেচ্ছা জানিয়েছেন বলিউডে একগুচ্ছ তারকা এবং ভক্তরা। হাসপাতাল সূত্রে জানা গেছে,০ মা ও সন্তান দুজনেই একদম সুস্থ রয়েছেন। কাকতালীয়ভাবে ঋষি কাপুর যে হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছিলেন, সেই হাসপাতালেই সন্তান প্রসব করেন অভিনেত্রী।