১৭ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ৪ঠা ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ, ২৯শে শাবান, ১৪৪৭ হিজরি

জঙ্গিবাদ-সন্ত্রাসবাদ দমনে কোনো ছাড় নয়: আইজিপি

admin
প্রকাশিত নভেম্বর ৫, ২০২২
জঙ্গিবাদ-সন্ত্রাসবাদ দমনে কোনো ছাড় নয়: আইজিপি

Manual6 Ad Code

 

শেখ তিতুমীর ঢাকা : প্রধানমন্ত্রীর নির্দেশে জঙ্গিবাদ ও সন্ত্রাসবাদ নিয়ন্ত্রণে বিশ্বে বাংলাদেশের সুনাম অর্জিত হয়েছে জানিয়ে আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুন বলেছেন, জঙ্গিবাদ-সন্ত্রাসবাদ দমনে কোনো ছাড় দেয়া হবে না।

Manual6 Ad Code

শুক্রবার (৪ নভেম্বর) রাতে সিলেটে আয়োজিত এক সুধী সমাবেশে বক্তব্য দেয়ার সময় এসব কথা বলেন আইজিপি। সিলেটের এক কনভেনশন সেন্টারে জেলা ও মহানগর পুলিশ এ সমাবেশের আয়োজন করে।

Manual6 Ad Code

অনুষ্ঠানে পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান ছাড়াও বক্তব্য রাখেন সংসদ সদস্য হাবিবুর রহমান, সিলেট রেঞ্জের ডিআইজি মফিজ উদ্দিন আহম্মেদ ও এসএমপি কমিশনার নিশারুল আরিফ। এ সময় দেশের জননিরাপত্তা সুরক্ষিত রাখার জন্য পুলিশ বাহিনীকে ধন্যবাদ জানান পরিকল্পনামন্ত্রী।

সিলেটের আতিয়া মহলের ঘটনার বিষয়টি তুলে ধরে আইজিপি বলেন, জঙ্গিরা একসঙ্গে দেশের ৬৩টি জেলায় রক্ত ও গুলির খেলায় মেতে উঠেছিল। সেই অবস্থা থেকে প্রধানমন্ত্রীর নেতৃত্বে ও স্বরাষ্ট্রমন্ত্রীর নির্দেশনায় জঙ্গিবাদ-সন্ত্রাসবাদের জিরো টলারেন্স নীতির আলোকে আমরা কাজ করছি। সবাই মিলে কাজ করায় দেশে আমরা আজ জঙ্গিবাদ নিয়ন্ত্রণ করতে পেরেছি। জঙ্গিবাদ ও সন্ত্রাসবাদ নিয়ন্ত্রণে আমরা বিশ্বের বুকে ঈর্ষণীয় সাফল্য অর্জন করেছি

Manual1 Ad Code