২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ, ১৩ই সফর, ১৪৪৮ হিজরি

“ইচ্ছে শক্তি” রাজন দেবনাথ 

admin
প্রকাশিত নভেম্বর ২, ২০২২
“ইচ্ছে শক্তি” রাজন দেবনাথ 

Manual8 Ad Code

ইচ্ছে শক্তি
রাজন দেবনাথ 
অতীত ভেবে সময়কে নষ্ট
করে হতে যেওনা পথভ্রষ্ট,
বর্তমান নিয়ে ভেবে চিন্তে
ভবিষ্যৎ নির্মাণ করো পরিপুষ্ট!

যেখানে যেমন এগিয়েই চলো
নিজের মনের ভেতর রেখে বল;
শত বাঁধা বিঘ্নতা আসতে পারে
তবুও ইচ্ছে গুলো হউক প্রবল।

ইচ্ছে শক্তি দিয়েই মানুষ যদি
করতে পারে এ মহাবিশ্ব জয়;
তবে কেন পিছে রবে নিরাশার
অন্ধকারে আর মনে রবে সংশয়।

Manual3 Ad Code

যত পারো স্বপ্ন দেখো মনে মনে
জাগ্রত করে নিজ কোমল হিয়া;
স্বপ্ন যদি থাকে আকাশ ছোঁয়া
সফলতা আসবেই চেষ্টা দিয়া।

Manual1 Ad Code

চেষ্টার হাল আঁকড়ে ধরে বাঁচো
দুঃখ কষ্টে হাসি যেনো হয় মিষ্টি;
যেখানে ধ্বংস সেখানেই সৃষ্টি
দেখতে পাবে মেলে নিখুঁত দৃষ্টি।

Manual8 Ad Code

কি নিয়ে এলে কি নিয়ে যাবে
ভাবতে গেলে শুধুই কষ্ট পাবে;
যা হারাবার তা হারিয়ে গেছে এ
নিয়ে অনুতপ্ত হওয়ার কি আছে?

বরং নিজেকে তৈরি করুন শক্ত
করে যাতে লোকের দৃষ্টি কাড়ে!
রূপে নয় জ্ঞানে গুণে যাতে লোক
মরণের পরেও তোমায় নাহি ছাড়ে।

Manual2 Ad Code

তারিখ :০২/১১/২২ইং