১১ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৮শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ, ২৩শে শাওয়াল, ১৪৪৭ হিজরি

নোয়াখালীর হাতিয়াতে ৬ হরিণ শিকারী আটক

admin
প্রকাশিত অক্টোবর ৩০, ২০২২
নোয়াখালীর হাতিয়াতে ৬ হরিণ শিকারী আটক

Manual7 Ad Code

 

Manual7 Ad Code

মোজাম্মেল হক লিটন, নোয়াখালী প্রতিনিধিঃ নোয়াখালীর হাতিয়া থেকে হরিণ শিকার করা অবস্থায় হরিণ শিকারী চক্রের ৬জনকে আটক করেছে কোস্টগার্ড।

Manual5 Ad Code

আটকৃতরা হলেন, ভোলা জেলার অন্তর্গত মনপুরার এলাকার রিয়াজ(২৬), ফিরোজ(২৫), জুলফিকার (২৩), মজনু(৩০), মান্নান(৩২) এবং দুলাল(২২)।

রোববার(৩০ অক্টোবর) বিকালে হাতিয়ার মানিক চর এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়।

Manual3 Ad Code

কোস্ট গার্ড বিসিজি স্টেশন, হাতিয়ার স্টেশন কমান্ডার বাবুল আকতার সিপিও আটকের সত্যতা নিশ্চিত করেন তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে হরিণ শিকার করা অবস্থায় হরিণ শিকারী চক্রের প্রধান রিয়াজ ও তার ৫ সহযোগীকে আটক করা হয়। এসময় ঘটনাস্থল থেকে জবাইকৃত হরিণ, হরিণের চামড়া, হরিণ শিকারের ফাঁদ ও ২টি চাকু জব্দ করা হয়। আটককৃতদেও বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হচ্ছে বলে জানান এ কর্মকর্তা।