২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ, ১৩ই সফর, ১৪৪৮ হিজরি

নোয়াখালীতে ৪১ কেজি গাঁজাসহ গ্রেফতার ২

admin
প্রকাশিত অক্টোবর ২৯, ২০২২
নোয়াখালীতে ৪১ কেজি গাঁজাসহ গ্রেফতার ২

Manual2 Ad Code

নোয়াখালীতে ৪১ কেজি গাঁজাসহ গ্রেফতার ২

Manual5 Ad Code

মোজাম্মেল হক লিটন, নোয়াখালী প্রতিনিধিঃ নোয়াখালীর সোনাইমুড়ী থেকে বিপুল পরিমাণ গাঁজা ও ফেনসিডিলসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করেছে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। গ্রেফতারকৃত মাদক কারবারি হান্নান ও পলাশের বাড়ি কুমিল্লা জেলার বাসিন্দা। শুক্রবার (২৮ অক্টোবর) সকালে নোয়াখালী-কুমিল্লা মহাসড়কের রামপুর এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। নোয়াখালী জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরের সহকারী পরিচালক মোহাম্মদ আবদুল হামিদ জানান, গোপন সংবাদের ভিত্তিতে রামপুর এলাকায় অভিযান চালিয়ে মাদক কারবারি হান্নান ও পলাশকে গ্রেফতার করা হয়। এ সময় তাদের কাছ থেকে ৪১ কেজি গাঁজা ও ১৬৯ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। গ্রেফতার ও মাদক উদ্ধার ঘটনায় সোনাইমুড়ী থানায় মামলার প্রস্তুতি চলছে বলেও জানান মোহাম্মদ আবদুল হামিদ।

Manual5 Ad Code