৯ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৬শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ, ২১শে শাওয়াল, ১৪৪৭ হিজরি

সৌদি আরব গেলেন সেনাপ্রধান

admin
প্রকাশিত অক্টোবর ২৭, ২০২২
সৌদি আরব গেলেন সেনাপ্রধান

Manual6 Ad Code

 

Manual5 Ad Code

নাসরিন আক্তার রুপা ঢাকা : সৌদি আরবের ন্যাশনাল গেমসের উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দিতে দেশটি সফরে গেছেন বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের (বিওএ) সভাপতি ও সেনাবাহিনী প্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ।

বৃহস্পতিবার (২৭ অক্টোবর) সৌদি আরবের উদ্দেশে ঢাকা ছাড়েন তিনি।

Manual8 Ad Code

আয়োজক কমিটির সভাপতি আব্দুল আজিজ বিন তুর্কি আল ফয়সালের আমন্ত্রণে তিনি সৌদি আরব গেলেন।
আন্তবাহিনী জনসংযোগ পরিদফতর (আইএসপিআর) থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

সফরকালে সেনাপ্রধান সৌদি আরবের রিয়াদ শহরে অনুষ্ঠিত সৌদি ন্যাশনাল গেমসের উদ্বোধনী অনুষ্ঠান (২৮ অক্টোবর) ও বিভিন্ন ইভেন্টের প্রতিযোগিতা অবলোকন করবেন।

Manual2 Ad Code

সফর শেষে সেনাবাহিনী প্রধান আগামী ৩০ অক্টোবর দেশে ফিরবেন।

Manual2 Ad Code