২৬শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, ১১ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ, ১২ই সফর, ১৪৪৮ হিজরি

ইরানের মাজারে বন্দুকধারীর হামলা, নিহতের সংখ্যা বেড়ে ১৫

admin
প্রকাশিত অক্টোবর ২৭, ২০২২
ইরানের মাজারে বন্দুকধারীর হামলা, নিহতের সংখ্যা বেড়ে ১৫

ছবিঃ সংগৃহীত


Manual6 Ad Code

ছবিঃ সংগ্রিইরানে একটি মাজারে বন্দুকধারীর হামলায় নিহতের সংখ্যা বেড়ে ১৫। সিরাজ শহরের এ ঘটনায় আহত হয়েছেন আরও ৪০ জন। দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম আইআরএনএ নিশ্চিত করেছে এ তথ্য। খবর বার্তা সংস্থা রয়টার্সের।

বুধবার সন্ধ্যার পর শাহ চেরাগ নামে ওই স্থাপনায় হামলা হয়। অস্ত্রধারী তিনজন ব্যক্তির নির্বিচার গুলিতে এ হতাহতের ঘটনা ঘটে।

Manual4 Ad Code

প্রত্যক্ষদর্শীরা জানায়, প্রার্থনার সময় হঠাৎ এলোপাতাড়ি গুলি শুরু করে হামলাকারীরা। নিহতদের মধ্যে এক নারী ও দুই শিশু রয়েছে। হামলাকারীরা ইরানের নাগরিক নয় বলে জানিয়েছে স্থানীয় কয়েকটি গণমাধ্যম।

Manual4 Ad Code

দায়ীদের ছেড়ে দেয়া হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রইসি। এরই মধ্যে এ ঘটনায় আটক করা হয়েছে দুই হামলাকারীকে। পলাতক একজন। এদিকে, টেলিগ্রাম চ্যানেলে দেয়া বিবৃতিতে হামলার দায় স্বীকার করেছে আইএস।

Manual5 Ad Code