২১শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, ৮ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ৪ঠা জিলকদ, ১৪৪৭ হিজরি

পতেঙ্গায় ড্রামের ভেতর অজ্ঞাত নারীর লাশ

admin
প্রকাশিত অক্টোবর ১৫, ২০২২
পতেঙ্গায় ড্রামের ভেতর অজ্ঞাত নারীর লাশ

Manual3 Ad Code

চট্টগ্রাম পতেঙ্গা, প্রতিনিধি

Manual1 Ad Code

নগরীর পতেঙ্গায় কাটগড়ে কালী মন্দির এলাকায় ড্রামের ভেতর থেকে অজ্ঞাত এক নারীর লাশ উদ্ধার করেছে পতেঙ্গা থানা পুলিশ ।

Manual5 Ad Code

গত বৃহস্পতিবার (১৩ অক্টোবর) রাত ১০টায় কালীবাড়ি এলাকার সড়কের পাশ থেকে লাশটি উদ্ধার করা হয় ।

বিষয়টি নিশ্চিত করে পতেঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু জায়েদ মো. নাজমুন নুর বলেন, ড্রামের ভেতর থেকে উদ্ধার করা লাশের পরিচয় এখনও জানা যায়নি। তবে কয়েকদিন আগে তাকে হত্যা করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে। কীভাবে লাশটি এখানে আনা হয়েছে তা খতিয়ে দেখা হচ্ছে।
সঠিক তথ্য পাওয়ার পর মিডিয়াকে জানানো হবে বলেও জানান পতেঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু জাশেদ মোঃ নাজমুল নুর।