২৩শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ১০ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ, ৬ই রমজান, ১৪৪৭ হিজরি

কাশিমপুর থানা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন সফলভাবে অনুষ্ঠিত।

admin
প্রকাশিত অক্টোবর ৫, ২০২২
কাশিমপুর থানা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন সফলভাবে অনুষ্ঠিত।

Manual8 Ad Code

 

ক্রাইম রিপোর্টারঃ

কাশিমপুর থানা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে সকল নেতা কর্মীদের আনন্দ-আমেজের মধ্য দিয়ে।গাজীপুর মহানগরের কাশিমপুর মেট্রো থানা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন ২০২২ অনুষ্ঠিত হয়েছে।

Manual7 Ad Code

মঙ্গলবার ৪ অক্টোবর ঐতিহাসিক কাশিমপুর স্কুল মাঠে এই সম্মেলনের আয়োজন করে গাজীপুরের কাশিমপুর থানা আওয়ামী লীগ।

গাজীপুর মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি ও সম্মেলন প্রস্তুতি কমিটির আহবায়ক মোঃ রেজাউল করিম মন্ডল এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সরকারের কৃষিমন্ত্রী ও আওয়ামী লীগের সভাপতি মন্ডলীর সদস্য ড. আব্দুর রাজ্জাক (এম পি)

এই ত্রি-বার্ষিক সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী ও গাজীপুর জেলা আওয়ামী লীগের সভাপতি এ্যাড. আ.ক.ম. মোজাম্মেল হক, আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মির্জা আজম, আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সদস্য মোঃ আনোয়ার হোসেন, আওয়ামী লীগ কেন্দ্রীয় কমিটির সদস্য মোঃ শাহাবুদ্দিন ফরাজী, গাজীপুর মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি ও সংরক্ষিত নারী সংসদ সদস্য শামসুন্নাহার ভূঁইয়া।

Manual4 Ad Code

উক্ত ত্রি-বার্ষিক সম্মেলনের উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর মহানগর আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা এ্যাড. আজমত উল্লাহ্ খান। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোঃ আতাউল্লাহ্ মন্ডল।এছাড়াও গাজীপুর মহানগর ও কাশিমপুর থানা আওয়ামীলীগের নেতৃবৃন্দ ও কর্মীরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে সার্বিকভাবে সহযোগিতা করেন।ছাত্রলীগ , সেচ্ছাসেবক লীগ , যুবলীগ সহ আওয়ামী লীগের সকল অঙ্গ-সংগঠনের নেতা কর্মীরা।
অনুষ্ঠানে প্রথম অংশে আনুষ্ঠানিকতা শেষে আওয়ামী গঠনতন্ত্র অনুযায়ী ২য় অংশে আনুষ্ঠানিক ভাবে ৩বছরের জন্য কমিটির সাধারণ সম্পাদক ও সভাপতি নির্বাচন। সভাপতি পদ- প্রার্থী দের মধ্যে হতে নির্বাচিত সভাপতি আলহাজ্ব আনোয়ার। সাধারণ সম্পাদক আলহাজ্ব মীর আসাদুজ্জামান তুলা।

Manual2 Ad Code

নব নির্বাচিত সভাপতি ও সাধারণ সম্পাদক,যুগ্ন সাধারণ সম্পাদক , সাংগঠনিক সম্পাদক কে জাতীয় সাপ্তাহিক অভিযোগ প্রত্রিকার পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন ।

Manual5 Ad Code