১২ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৯শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ, ২৪শে শাওয়াল, ১৪৪৭ হিজরি

রাশিয়ার একটি স্কুলে বন্দুক হামলা; নিহত ১৭

admin
প্রকাশিত সেপ্টেম্বর ২৭, ২০২২
রাশিয়ার একটি স্কুলে বন্দুক হামলা; নিহত ১৭

Manual3 Ad Code

রাশিয়ার একটি স্কুলে বন্দুকধারীর হামলায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৭ জনে। তাদের মধ্যে ১১ জন শিক্ষার্থী। স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে, এ ঘটনায় আরও ২৪ জন আহত হয়েছেন যাদের মধ্যে ২২ জনই শিশু। খবর বিবিসি, আল জাজিরা।

Manual2 Ad Code

ইজহেভস্ক শহরে ৩৪ বছর বয়সী এক বন্দুকধারী ওই হামলা চালায়। পরে ঘটনাস্থলেই তিনি আত্মহত্যা করেন।

Manual1 Ad Code

কী কারণে ওই হামলা চালানো হয়েছে তা এখনো নিশ্চিত নয়। বন্দুকধারী হামলা চালানোর সময় স্কুলটিতে প্রায় এক হাজার শিক্ষার্থী এবং ৮০ জন শিক্ষক ছিলেন।

বিভিন্ন গণমাধ্যমে ঘটনাস্থলের বেশি কিছু ভিডিও পোস্ট করা হয়েছে। ধারণা করা হচ্ছে এগুলো স্কুলের ভেতরেই ধারণ করা যেখানে হামলা চালানো হয়েছে। স্কুলের জানালায় একটি বুলেটের ছিদ্র দেখা গেছে এবং সেখানে ডেস্কের নিচে শিশুরা আতঙ্কিত হয়ে পড়ে।

ইজহেভস্ক শহরের একেবারে কেন্দ্রে ওই স্কুলটি অবস্থিত। ওই শহরের বাসিন্দা প্রায় সাড়ে ৬ লাখ।

Manual2 Ad Code

স্থানীয় এক এমপি জানিয়েছেন, হামলাকারীর নাম আরতেম কাজানতসেভ। ওই অঞ্চলে আঞ্চলিক প্রধান আগামী ২৯ সেপ্টেম্বর পর্যন্ত শোক ঘোষণা করেছেন।

Manual6 Ad Code