১লা আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৭ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ, ১৮ই সফর, ১৪৪৮ হিজরি

নতুন এসি-ল্যান্ড উম্মে হাফছার কালিগন্জে যোগদান

admin
প্রকাশিত আগস্ট ২৬, ২০২২
নতুন এসি-ল্যান্ড উম্মে হাফছার কালিগন্জে যোগদান

Manual3 Ad Code

স্টাফ রিপোর্টারঃ

কালীগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) হিসেবে যোগদান করেছেন উম্মে হাফছা নাদিয়া।

Manual4 Ad Code

বৃহস্পতিবার (২৫ আগস্ট) দুপুরে তিনি দায়িত্ব গ্রহন করেন।

Manual6 Ad Code

সহকারী কমিশনার (ভূমি) উম্মে হাফছা নাদিয়া নিজেই এ তথ্য নিশ্চিত করেছেন।

Manual6 Ad Code

এর আগে গত ০৬ জুলাই (বুধবার) কালীগঞ্জ উপজেলার সহকারী কমিশনার (ভূমি) শাহীনা আক্তারকে সিনিয়র সহকারী কমিশনার পদে খুলনা বিভাগীয় কমিশনার কার্যালয়ে বদলি করা হয়।

Manual4 Ad Code

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, গত ০৭ জুলাই (বৃহস্পতিবার) ঢাকা বিভাগের অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) হেলাল মাহমুদ শরীফ স্বাক্ষরিত মাঠ প্রশাসন শাখার এক প্রজ্ঞাপনে কিশোরগঞ্জের করিমগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) উম্মে হাফছা নাদিয়াকে (১৮৪৩১) সহকারী কমিশনার (ভূমি) হিসেবে কালীগঞ্জে পদায়ন করা হয়েছে।

(বিসিএস) ৩৬তম ব্যাচের এই কর্মকর্তা ২০১৮ সালের ৩ সেপ্টেম্বর সহকারী কমিশনার হিসেবে চাকুরিতে যোগদান করেন। পরবর্তীতে তিনি সহকারী কমিশনার কিশোরগঞ্জের জেলা প্রশাসকের দায়িত্ব পালন করেন। পদোন্নতি পেয়ে ২০২১ সালের ০১ অক্টোবর থেকে ২০২২ সালের ২২ আগস্ট পর্যন্ত তিনি সহকারী কমিশনার (ভূমি) হিসেবে করিমগঞ্জ উপজেলায় দায়িত্ব পালন করেন। উম্মে হাফছা নাদিয়ার নিজ জেলা ও থানা লক্ষ্মীপুর।

কালীগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) উম্মে হাফছা নাদিয়া যোগদানের তথ্য নিশ্চিত করে বলেন, ”গত ২৩ আগস্ট প্রথমে গাজীপুর জেলা প্রশাসকের যোগদান করেছি। পরবর্তীতে বৃহস্পতিবার দুপুরে সহকারী কমিশনার (ভূমি) হিসেবে কালীগঞ্জে দায়িত্ব গ্রহন করেছি।