৩১শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৬ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ, ১৭ই সফর, ১৪৪৮ হিজরি

গাজীপুরের শোক দিবস ও গ্রেনেট হামলায় শহীদদের স্মরণে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত

admin
প্রকাশিত আগস্ট ২৩, ২০২২
গাজীপুরের শোক দিবস ও গ্রেনেট হামলায় শহীদদের স্মরণে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত

Manual3 Ad Code

 

Manual7 Ad Code

স্টাফ রিপোর্টার:

Manual8 Ad Code

 

Manual8 Ad Code

 

১৫ আগষ্ট জাতীয় শোক দিবস উপলক্ষে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের পরিবারের সদস্যদের আত্মার মাগফিরাত কামনায় এবং ২১শে আগস্ট বর্বরোচিত গ্রেনেট হামলায় নিহত সকল শহিদের স্বরণে গাজীপুরের রাজাবাড়ী ইউনিয়ন আওয়ামীলীগের আয়োজনে রাজেন্দ্রপুর ফুটবল খেলার মাঠে আলোচনা সভা,দোয়া মিলাদ মাহফিল ও গণভোজ অনুষ্ঠিত হয়েছে। রাজাবাড়ী ইউনিয়ন আ’ওয়ামীলীগ ও অঙ্গ সহযোগী সংগঠনের উদ্যোগে আলোচনা সভায় ইউনিয়ন আ’লীগের সভাপতি কামাল উদ্দিন ফরাজির সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শামসুল হক সরদারে সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন গাজীপুর-৩ আসনের সাংসদ মুহাম্মদ ইকবাল হোসেন সবুজ এমপি। উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কৃষক লীগের সহ-সভাপতি এস এম আকবর আলী চৌধুরী, উপজেলা পরিষদের চেয়ারম্যান অ্যাড. সামছুল আলম প্রধান, ভাইস চেয়ারম্যান, মাহতাবউদ্দিন, মহিলা ভাইস চেয়ারম্যান লুৎফরন্নাহার মেজহা,গাজীপুর সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান হাসিনা সরকার, উপজেলা আওয়ামী লীগের সভাপতি হুমায়ুন কবির হিমু, সাধারণ সম্পাদক হারুন উর রশিদ ফরিদ,পৌর আ’লীগের সভাপতি সিরাজুল ইসলাম, সাধারণ সম্পাদক নূরে আলম মোল্লা, রাজাবাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাসিনা মমতাজ, শ্রীপুর উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান মনির, শ্রীপুর উপজেলার আওয়ামী লীগের আহ্বায়ক কমিটির সদস্য আবু সাইদ কামাল, রাজবাড়ী ইউনিয়ন যুবলীগের সভাপতি প্রার্থী ইউসুফ আলী শেখ,
গাজীপুর জেলা যুবলীগের আহ্বায়ক কমিটির সদস্য মো. শহীদুল্লাহ সরদার, গাজীপুর সদর উপজেলা আওয়ামীলীগ নেতা হারুন অর রশিদ বি এস সি, রাজাবাড়ী ইউনিয়নের মহিলা ইউপি সদস্য মনিরা পারভিন, রাজাবাড়ী ইউনিয়ন আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক নাসির খান, ইউনিয়ন আওয়ামীলীগের ত্রান সমাজ কল্যান সম্পাদক মোঃ জজ মিয়া, রাজাবাড়ী ইউনিয়ন আওয়ামীলীগের তথ্য ও গবেষণা সম্পাদক বাবর আলী, গাজীপুর জেলা যুব মহিলা লীগের নেত্রী নাহিদা খানম, শ্রীপুর উপজেলা মহিলা আওয়ামীলীগ নেত্রী রাবেয়া খানম অন্তরা, শ্রীপুর উপজেলা ছাত্রলীগের সভাপতি প্রার্থী মাছুম মন্ডলসহ
স্থানীয় আওয়ামীলীগ ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। পরে অনুষ্ঠান শেষে সকল শহীদদের আত্মার মাগফিরাত কামনায় বিশেষ দোয়া করে মোনাজাত করা হয়। এবং অসহায় দুস্থদের মাঝে খাবার বিতরণ করা হয়।