২৮শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৩ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ, ১৪ই সফর, ১৪৪৮ হিজরি

কবিতা-“এ কেমন জামাই ষষ্ঠী”

admin
প্রকাশিত জুলাই ২৪, ২০২২
কবিতা-“এ কেমন জামাই ষষ্ঠী”

Manual6 Ad Code

“এ কেমন জামাই ষষ্ঠী”
কলমে-আশীষ মণ্ডল
তাং-০৫.০৬.২০২২

Manual5 Ad Code

থাকতে জামাই পাইনা ফোঁটা
কারো শ্বাশুড়ি মা নাই,
এ দুঃখ কারে বোঝায়
কলম চলে বেদনায়।

Manual3 Ad Code

শ্বশুর হলো মস্ত অসূর
শ্বাশুড়ি ছলা কলা,
শালী তো বটেই রঙিন
বৌ করে ঠিক খেলা।

Manual5 Ad Code

কেবা ভাসে চোখের জলে
শ্বশুড়ী নাই বলে,
কেউবা শোকে অনুতপ্ত করে
জামাই গেল চলে।

Manual7 Ad Code

হে বিধাতা একি খেলা
অভাগা কে নিয়ে,
তুমিই বুঝি লিখেছো ভাগ্য
এমন ঘটনা দিয়ে।

মিনতি তোমায় নতমাথায়
আর দিওনা কারো,
এ সবাই পারেনা সয়তে
মৃত্যু হলেও ধরো।

অসুস্থ মা ঠিক সারবে
বাবা চালিয়ে দেবে,
ছেলে দুটো আমার কাছেই
শেষ দেখবো তবে।

ক্ষমতা আর দম্ভের বল্
ধ্বংস হয় সাত গুষ্ঠি,
অভাগা মোর কপাল‌ পোড়া
এ কেমন জামাই ষষ্ঠী।