২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ, ১৩ই সফর, ১৪৪৮ হিজরি

” কথা দিলাম “— বিউটি দাশ

admin
প্রকাশিত জুলাই ১৯, ২০২২
” কথা দিলাম “— বিউটি দাশ

Manual1 Ad Code

” কথা দিলাম “

— বিউটি দাশ—

Manual7 Ad Code

হয়তো সেদিনও বৃষ্টি হবে,
যেদিন তুমি ভিজবে কোনো রাজপ্রাসাদের ছাদে,
আর আমি ভিজব মাটির কবরে।
চিরঘন সবুজ অরণ্যের মাঝে।

কবর থেকে উঠে কোনো রূপী নারীতে,
খোলা চুলে অঙ্গে ভেজা সাদা শাড়িতে।

নির্ভয়ে নামতে পারবে,
আমার সবুজ ঘন অরণ্যের কবরে।

কথা দিলাম ছুঁতে দেব,
একবার নামো অঝোর ধারায় ঝরতে দেব।

অতৃপ্ততার ক্লান্তে কাঁপা মরণহীন আত্মার স্বপ্নের তপ্ত বুকে,
পৌঁছে দেব অপূর্ণতার গভীর সুখে।

Manual3 Ad Code

করুণাধারায় একবার এসো,
শ্রাবণধারার অঙ্গে আমায় জড়িয়ে ভাসো।

Manual2 Ad Code

কথা দিলাম ছুঁতে দেব সারা শরীর,
প্রেম পিয়াসী বৃষ্টিতে প্রেমের অঙ্গীকার প্রেমির।

Manual7 Ad Code