২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ, ১৩ই সফর, ১৪৪৮ হিজরি

কালীগঞ্জে রাস্তার কাজের উদ্বোধন করলেন পৌর মেয়র

admin
প্রকাশিত জুলাই ১৭, ২০২২
কালীগঞ্জে রাস্তার কাজের উদ্বোধন করলেন পৌর মেয়র

Manual6 Ad Code

মোঃ মুক্তাদির হোসেন  কালীগঞ্জ প্রতিনিধি

Manual3 Ad Code

গাজীপুরের কালীগঞ্জে রাস্তায় কাজের উদ্বোধন করেন কালীগঞ্জ পৌরসভার মেয়র ও কালীগঞ্জ পৌর আওয়ামী লীগের সভাপতি এস এম রবীন হোসেন।

Manual6 Ad Code

রবিবার (১৭ জুলাই) দুপুরে ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে কালীগঞ্জ পৌরসভার ৬নং ওয়ার্ডের ভাদগাতী এলাকায় রাস্তার কাজের শুভ উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কালীগঞ্জ পৌরসভার মেয়র ও কালীগঞ্জ পৌর আওয়ামী লীগের সভাপতি এস এম রবীন হোসেন।

Manual3 Ad Code

বিশেষ অতিথি কালীগঞ্জ পৌরসভার ৬নং ওয়ার্ড কাউন্সিলর আব্দুস সালাম, কালীগঞ্জ পৌর আওয়ামী লীগের উপদেষ্টা সাংবাদিক মোঃ ইব্রাহিম খন্দকার, পৌর আওয়ামী লীগের সাংস্কৃতি বিষয়ক সম্পাদক মো. আবিদ খান ছোটন প্রমূখ।

এ সময় অন্যন্যের মাঝে পৌর আওয়ামী লীগের সদস্য মো. জহিরুল ইসলাম জহির, পৌর যুব লীগের সহ সভাপতি সাংবাদিক মো. লোকমান হোসেন পনির, উপজেলা ছাত্রলীগের সহ সভাপতি অভি, ৬নং ওয়ার্ড যুবলীগের সাধারণ সম্পাদক মো. আব্দুল কাদির সহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।