২রা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৭ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ, ১৩ই রমজান, ১৪৪৭ হিজরি

হোক প্রতিবাদ —কবি সুব্রত ভট্টাচার্য (ঋক তান)

admin
প্রকাশিত মার্চ ২৭, ২০২২
হোক প্রতিবাদ —কবি সুব্রত ভট্টাচার্য (ঋক তান)

Manual7 Ad Code

হোক প্রতিবাদ
কবি সুব্রত ভট্টাচার্য (ঋক তান)
26,3,2022
________________
কিসের জন্য কাঁদবি তোরা
ওরে ঘর পোড়া মানুষ দল
প্রতিবাদ কর , ধ্বংস কর
লেঠেল হয়ে এগিয়ে চল।

কিসের বসন্ত,উৎসব ভোল
পলাশ রঙে জ্বলছে ঘর
দেখ কাঠ কয়লা শরীরগুলো
অস্ত্র তোল,নইলে তুইও মর।

Manual2 Ad Code

একটা আকাশ, বইছে বাতাস
কান্না ভুলে চোখ মোছ
একটা শব্দ যাক দূরে যাক
বুক চিতিয়ে বাঁচরে রোজ।

Manual8 Ad Code

 

Manual8 Ad Code

উড়িয়ে দিবি বিজন কেতন
সব দুঃখ যাক তরী বেয়ে
ফাগুন রঙে আগুন গুলো
নিভিয়ে দে দু হাত দিয়ে।

এখন তুই নয় রে লক্ষ্মী বৌ
ঘোমটা খুলে অস্ত্র হাতে তোল
আর সময় নেই রে বাকি
নতুন করে সাজুক মাস্তুল।

আকাশ পানে চেয়ে কি-যে ভাবিস
সমুখ পানে এগিয়ে চল
টানা – পোড়েন কিসের অনুভূতি
লক্ষ মানুষের নামছে ঢল ।

Manual8 Ad Code

ঘর পুড়েছে তো কি হয়েছে!
প্রতিদিনই ভোরের আলো ফোটে
নিথর শরীর পুড়েছে ঘরের মেঝেয়
এখনো মাটিতে লাশের গন্ধ ওঠে।

এবার তবে নতুন করে ভাব
থমকে যাক সব প্রতিবাদের প্রতিরোধ
গর্জ্জে উঠুক তোর আটপৌরে নারীর কণ্ঠ
জাগুক এবার মানবিকতার বোধ।