২রা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৭ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ, ১৩ই রমজান, ১৪৪৭ হিজরি

দাউ দাউ আগুন – লুৎফুর রহমান চৌধুরী রাকিব

admin
প্রকাশিত মার্চ ২৭, ২০২২
দাউ দাউ আগুন – লুৎফুর রহমান চৌধুরী রাকিব

Manual5 Ad Code

দাউ দাউ আগুন

লুৎফুর রহমান চৌধুরী রাকিব

Manual4 Ad Code

দাউ–দাউ করে জ্বলছে উনুন
সব যে হলো পুড়ে ছাই,
আসলো নাতো কেউ নিভাতে
কষ্ট কাকে বলি ভাই।

আশে-পাশের মানুষগুলো
দূর থেকে আজ দেখে যায়,
সাহায্যের ঐ হাত বাড়াতে
কেউ তো কাছে আসে নাই।

জলন্ত আগুন নিলো কেড়ে
কার দুয়ারে যাবো ভাই?
এই সমাজের লোকের কাছে
হবে কী মোর একটু ঠাঁই।

Manual8 Ad Code

ক্ষিধার জ্বালায় চিৎকার করে
সারাদিন যে ঘুরে রই,
অন্যায় করে আমার সাথে
নীরবে’তে আমি সই।

অনাহারী গরীব লোকের
খবর কেউ তো রাখে নাই,
তাই নিরীহ–মানুষগুলো
যন্ত্রণাতে আজ মরে যায়!

Manual5 Ad Code

পাড়া–পড়শি যত ছিলো
অবজ্ঞা আজ করে সবাই,
গরীব লোকের আনন্দকে
দিচ্ছে তারা জ্যান্ত জবাই।

Manual4 Ad Code