১লা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৬ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ, ১২ই রমজান, ১৪৪৭ হিজরি

বঙ্গবন্ধু T-10 টুর্নামেন্ট ২০২২ অনুষ্ঠিত।

admin
প্রকাশিত জানুয়ারি ২৫, ২০২২
বঙ্গবন্ধু T-10 টুর্নামেন্ট ২০২২ অনুষ্ঠিত।

Manual1 Ad Code

বঙ্গবন্ধু T-10 টুর্নামেন্ট ২০২২ অনুষ্ঠিত।

Manual2 Ad Code

ব্রাহ্মণবাড়িয়া, আশুগঞ্জপ্রতিনিধি:-আশুগঞ্জ উপজেলা আড়াইসিধা গ্রামের মোজাফফর বেপারী স্মৃতি সংসদের উদ্যোগে বঙ্গবন্ধু টি টেন টুর্নামেন্ট ২০২২ অনুষ্ঠিত হয়। এতে মোট ১৪টি দল অংশগ্রহণ করে। অংশগ্রহণকারী দলগুলোর মধ্যে চরচারতলা গ্রামের টাইগার ক্লাব এবং তল্লা একাদশের মধ্যে ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। খেলা শেষে পুরস্কার বিতরণী সভায় মুজাফফর ব্যাপারি বংশের বিশিষ্ট মুরব্বি সামসু মিয়ার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আশুগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান জননেতা জনাব হানিফ মুন্সী, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আশুগঞ্জ সদর ইউনিয়ন পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান জনাব শফিকুল ইসলাম, আড়াইসিধা ইউনিয়ন পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান জনাব আবু সায়েম মিঠু, বিশিষ্ট ব্যবসায়ী হাজী মোঃ আরমান খন্দকার, মোঃ উজ্জল মিয়া, মোঃ রনি মুন্সি, শাহ আলী মেম্বারসহ এলাকার গন্যমান্য ব্যক্তিগণ উপস্থিত ছিলেন। সভায় প্রথম স্থান অধিকারী চরচারতলা গ্রামের টাইগার ক্লাব কে প্রথম পুরস্কার, তল্লা একাদশকে দ্বিতীয় পুরস্কার প্রদান করা হয়। এছাড়া ম্যান অফ দ্যা ম্যাচ হিসাবে টাইগার ক্লাবের সজল এবং ম্যান অব দ্যা সিরিজ মোহাম্মদ মাসুম কে পুরস্কৃত করা হয়।

Manual1 Ad Code