১৩ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৯শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ, ৩০শে সফর, ১৪৪৮ হিজরি

★★ জীবন সংগ্রাম ★★

admin
প্রকাশিত আগস্ট ৫, ২০১৯

Manual4 Ad Code

( শোভা রাণী বিশ্বাস)
যতই বাধা আসে আসুক
ভয় করিনা মোটে,
এটাও জানি আধার শেষে
আলোর হাসি ফোটে।
মানব জীবন ছোট্ট অতি
দূঃখ সারি সারি,
দূঃখ টাকে তুচ্ছ করো
ভেবোনা তাকে ভারি।
ভাঙলে তুমি হাসবে ওরা
দূঃখ আছে যত,
দূঃখের জালে আটকে যাবে
তুমি অবিরত।
স্বপ্ন টাকে অস্ত্র করে
যুদ্ধ করো জয়,
তবেই দূঃখ দূরে যাবে
হবেই তোমার জয়।
সুখের সাথী হয় অনেকে
দূঃখের সময় নয়,
দূঃখের সাথী হতে তারা
পায় যে মহা ভয়।
দূঃখের সময় তাদের পাশে
ছিলে তুমি যখন,
তোমার দূঃখে তাদের পাশে
পাবে না আর তখন।
দূঃখটাকে কেন তুমি
আকাশ সমান করো,
দূঃখ থেকে শিক্ষা নিয়ে
জীবন টাকে গড়ো।।