৩০শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৫ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ, ১৬ই সফর, ১৪৪৮ হিজরি

মুজিব নামেই বাংলাদেশ,——শেখ তিতুমীর আকাশ।

admin
প্রকাশিত নভেম্বর ২, ২০২১
মুজিব নামেই বাংলাদেশ,——শেখ তিতুমীর আকাশ।

Manual2 Ad Code

মুজিব নামেই বাংলাদেশ,
————শেখ তিতুমীর আকাশ।

মুজিব নামেই গোটা বিশ্ব মাঝে
মহান বীরের পরিচয়!
যার ডাকে বাঙ্গালী রক্ত দিয়ে
আদায় করে বাংলাদেশের জয়।।

মুজিব নামেই মিশে আছে
সবুজে শ্যামল বাংলাদেশের নাম!
কোনো দিনও সোধ হবে না
তাঁর ত্যাগেরই দাম।।

Manual7 Ad Code

মুজিব নামেই সারাবিশ্ব বিস্ময়ের চোখে
দেখে বাঙ্গালী জাতি বীর!
পরাধীনতার শিকল ভেঙে
উন্নীত করি বিজয়ের শির।।

Manual3 Ad Code

মুজিব নামেই বাঙ্গালীর ইতিহাসের
পাতায় সেই মহাকাব্য!
জাতির পিতা তুমি নাই
তাই আজি বাংলা হারায় নাব্য।।

Manual3 Ad Code

মুজিব নামেই বীর বাঙ্গালী
জাতির হৃদয়ের মহাকবি!
তুমি বাংলার পতাকার ঐ লাল সূর্যটায়
মিশে আছো উজ্জ্বল ছবি।।

Manual4 Ad Code

মুজিব তোমার কৃতি তোমার স্মৃতি
চিরদিন এ বাংলায় বহমান!
পিতা তুমি আছ ইতিহাসে
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান।।