২৯শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৪ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ, ১৫ই সফর, ১৪৪৮ হিজরি

‘রিয়াল পাচার করতেই দুবাই যেত তারা’

admin
প্রকাশিত অক্টোবর ২৯, ২০২১
‘রিয়াল পাচার করতেই দুবাই যেত তারা’

Manual3 Ad Code

‘রিয়াল পাচার করতেই দুবাই যেত তারা’

নাসরিন আক্তার রুপা ঢাকাঃ হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সৌদি রিয়ালসহ দুই যাত্রীকে আটক করেছে আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)।

শুক্রবার (২৯ অক্টোবর) ভোর ৫টা ৪০মিনিটে বিমানবন্দরের হোল্ডিং লাউঞ্জের ভেতর থেকে তাদের আটক করা হয়।

Manual8 Ad Code

আটক যাত্রীরা হলেন- ব্রাহ্মণবাড়িয়ার জুয়েল (৩৬) এবং কুমিল্লার গোলাম রব্বানী (৪৬)।

শুক্রবার দুপুর ১২ টার দিকে বিমানবন্দর আমর্ড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান, এপিবিএনের অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ জিয়াউল হক।

Manual4 Ad Code

তিনি বলেন, আটকরা বাহরাইন যাওয়ার চেষ্টা করছিলেন। সেখান থেকে তারা দুবাই যাবেন। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে এয়ারপোর্ট আর্মড পুলিশ তাদের দু’জনকে হোল্ডিং লাউঞ্জের ভিতর থেকে আটক করে। এ সময় তাদের লাগেজ থেকে ছয় লাখ সৌদি রিয়াল উদ্ধার করা হয়। যা বাংলাদেশি হিসেবে প্রায় এক কোটি ৪০ লাখ টাকা।

Manual4 Ad Code

জিয়াউল হক বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা জানিয়েছে দুবাইয়ে এসব রিয়েল পাচারের উদ্দেশ্যে নিয়ে যাচ্ছিলেন তারা। এ দু’জন নিয়মিত ভ্রমণ করেন। রিয়াল পাচার করতেই প্রতি সপ্তাহে দুবাই যাতায়াত করতেন তারা। সোনা চোরাচালানের উদ্দেশ্যে এসব রিয়েল ব্যবহার করা হতে পারে।

Manual5 Ad Code