২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ, ১৩ই সফর, ১৪৪৮ হিজরি

কিশোর ছিনতাইকারী গ্যাংয়ের ছয় সদস্য গ্রেফতার

admin
প্রকাশিত আগস্ট ৪, ২০১৯
কিশোর ছিনতাইকারী গ্যাংয়ের ছয় সদস্য গ্রেফতার

Manual3 Ad Code

 

Manual2 Ad Code

আব্দুল করিম চট্টগ্রাম জেলা প্রতিনিধি ঃ-

নগরীর খুলশী ও বায়েজিদ থানার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে কিশোর ছিনতাইকারী গ্যাংয়ের ছয় সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ।
আজ রবিবার (৪ আগস্ট) ভোরে তাদের গ্রেফতার করা হয়। পরে তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।
গ্রেফতার ছয়জন হলো মো. ইয়াসিন মোল্লা (২০), আবদুর রহিম (১৮), মো. আমিরুল ইসলামএকটি (১৮), মো. রিপন (১৮), জীবন হোসেন (১৮) ও মো. সাগর হোসেনএকটি (১৮)। তারা ছিনতাইকারী ও কিশোর গ্যাংয়ের সদস্য বলে জানিয়েছে পুলিশ।
খুলশী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রণব চৌধুরী বলেন‘কিশোর গ্যাংয়ের ছয় সদস্যকে গ্রেফতার করা হয়েছে। তারা ছিনতাইয়ের সঙ্গে জড়িত।
ওসি প্রণব চৌধুরী জানান, শনিবার দুপুরে বাংলাদেশ কোরিয়া টেকনিক্যাল ট্রেনিং সেন্টারের এক ছাত্রকে পলিটেকনিক খেলার মাঠে নিয়ে গিয়ে ছিনতাই করে তারা। পরে অভিযোগ পেয়ে খুলশী ও বায়েজিদ এলাকায় অভিযান চালিয়ে ছিনতাই হওয়া মোবাইল ফোন উদ্ধার করে। ছয় ছিনতাইকারীকে গ্রেফতার হয়।
তিনি বলেন, গ্রেফতার ছয়জন স্থানীয় কিশোর গ্যাংয়ের সদস্য। তারা সুযোগ পেলে পথচারীদের জিনিসপত্র ছিনতাই করে।

Manual2 Ad Code