১৯শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, ৬ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২রা জিলকদ, ১৪৪৭ হিজরি

ফের বিসিবির সভাপতি হলেন পাপন

admin
প্রকাশিত অক্টোবর ৭, ২০২১
ফের বিসিবির সভাপতি হলেন পাপন

Manual2 Ad Code
ফের বিসিবির সভাপতি হলেন পাপন
অনলাইন ডেস্ক:-টানা চতুর্থবারের মতো বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি হলেন নাজমুল হাসান পাপন। আজ বৃহস্পতিবার পরিচালনা পর্ষদের ভোটে সভাপতি নির্বাচিত হয়েছেন তিনি।

বুধবার অনুষ্ঠিত বিসিবির নির্বাচনে ক্লাব ক্যাটাগরি থেকে যৌথভাবে সর্বোচ্চ ভোট পেয়ে পরিচালক নির্বাচিত হন পাপন। ৫৭ ভোটের মধ্যে তিনি পান ৫৩টি। ফলে প্রথমবারের মতো নির্বাচনে জিতে বিসিবিতে এসেছেন পাপন। এর আগে দুইবার বিনা প্রতিদ্বন্দ্বিতায় ও একবার সরকারের মনোনয়নে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) সভাপতি নির্বাচিত হয়েছিলেন তিনি।

Manual1 Ad Code

২০১২ সালে সরকারের মনোনয়নে বিসিবিতে পরিচালক হয়ে এসেছিলেন পাপন। ২০১৩ সালের অক্টোবরের নির্বাচনে পরিচালক পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন তিনি। এরপর ২০১৭ সালের নির্বাচনে আবারও বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন। তবে এবার ১৫ প্রার্থীর সঙ্গে নির্বাচনে অংশ নিয়ে জয়ী হয়েছেন তিনি। এ নিয়ে টানা চতুর্থবার পূর্ণ মেয়াদের জন্য পরিচালক নির্বাচিত হয়েছেন পাপন। একই সঙ্গে টানা চতুর্থবারের মতো বসলেন বিসিবি সভাপতির চেয়ারে।

Manual3 Ad Code