১৯শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, ৬ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২রা জিলকদ, ১৪৪৭ হিজরি

যেখানে সিমান্ত তোমার, সেখানেই বসন্ত আমার

admin
প্রকাশিত অক্টোবর ৭, ২০২১
যেখানে সিমান্ত তোমার, সেখানেই বসন্ত আমার

Manual8 Ad Code

যেখানে সিমান্ত তোমার,
সেখানেই বসন্ত আমার
———– শেখ তিতুমীর

Manual2 Ad Code

যেখানে সিমান্ত তোমার,
সেখানেই বসন্ত আমার-
আমি বারে বার আসি ফিরে,
ডাকি তোমায় কাছে।।

Manual8 Ad Code

সেদিন বেলাশেষে তুমি
একটি রক্তজবার কথা বলেছিলে;
নোনাজলে ফুটবে কি সেই জবাফুল ?
ভাসাবে কি তরী রক্ত-প্লাবনে?

দিনের আলোতে সে মুখ লুকায়
কোনদিন তাকে আর পাব না ফিরে-
কতরাত জেগে জেগে গড়ে তুলি,
অপরূপ কবিতার দেহলতা।।

Manual6 Ad Code

হাজার ভুলে ছেয়েছে যে পথ,
আমি চিনি গো চিনি সে ঠিকানা-
নতুন আলোর জোয়ার এনে,
আমি চাই তারে দিতে আসা।।

আমারী হয়তো ছিল সব ভুল,
রূপ বৈচিত্র নিয়ে প্রকৃতি আমার কাছে-
চিরকাল বন্দী হয়ে যাই আমি,
বদ্ধ উন্মাদ প্রলাপের কাছে।।

Manual4 Ad Code

এই হেমন্তে কাশফুলে ছেয়ে গেছে ,
তা তোমারী জন্যে-তোমায় আর আকৃষ্ট
হারিয়ে যাই বড় চেনা বড় জানা
এই লোকারণ্যের ভীরে ।।