১০ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৭শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ, ২২শে শাওয়াল, ১৪৪৭ হিজরি

কাল থেকে বন্ধ হচ্ছে অনিবন্ধিত সব মোবাইল: বিটিআরসি

admin
প্রকাশিত সেপ্টেম্বর ৩০, ২০২১
কাল থেকে বন্ধ হচ্ছে অনিবন্ধিত সব মোবাইল: বিটিআরসি

Manual4 Ad Code

আগামীকাল শুক্রবার (১ অক্টোবর) থেকে অনিবন্ধিত মোবাইল ফোনের সংযোগ বিচ্ছিন্ন করা হবে বলে জানিয়েছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)। একই সঙ্গে এখন থেকে অনিবন্ধিত মোবাইল উৎপাদন বা আমদানি বা ক্রয়/বিক্রয় করলে টেলিযোগাযোগ আইন অনুযায়ী ব্যবস্থা নেয়া হবে।

বৃহস্পতিবার (৩০ সেপ্টেম্বর) গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

Manual1 Ad Code

বিজ্ঞাপ্তিতে বলা হয়, মোবাইল ক্রয়ের আগে মেসেজ অপশন থেকে KYD ও ১৫ ডিজিটের IMEI নম্বর লিখে (উদাহরণ- KYD 123456789012345) ১৬০০২ নম্বরে পাঠিয়ে বৈধতা যাচাই করে নেওয়ার অনুরোধ জানানো হচ্ছে। এছাড়া বৈধভাবে বিদেশ থেকে ব্যক্তিগতভাবে আনীত অথবা ক্রয়কৃত অথবা উপহারপ্রাপ্ত অনুমোদিত মোবাইল ব্যবহারের আগে ওয়েবসাইটের মাধ্যমে নিবন্ধন সম্পন্ন করার জন্য বিশেষভাবে অনুরোধ জানানো যাচ্ছে।

Manual2 Ad Code

একই সঙ্গে কোনো আমদানিকারক/স্থানীয়ভাবে মোবাইল সংযোজন ও উৎপাদনকারী প্রতিষ্ঠান কর্তৃক অনিবন্ধিত মোবাইল উৎপাদন/আমদানি এবং কোনো বিক্রেতা কর্তৃক অনিবন্ধিত মোবাইল বিক্রি না করার জন্য বিশেষভাবে অনুরোধ জানানো যাচ্ছে। কোনো বিক্রেতা অবৈধ কোনো মোবাইল বিক্রি করলে ক্রেতার দাবি অনুযায়ী মোবাইলের মূল্য ফেরত দিতে হবে।

Manual5 Ad Code