২৬শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, ১১ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ, ১২ই সফর, ১৪৪৮ হিজরি

ঢাকায় সাড়ে ৩ হাজার মাদক কারবারি

admin
প্রকাশিত সেপ্টেম্বর ২৪, ২০২১
ঢাকায় সাড়ে ৩ হাজার মাদক কারবারি

Manual2 Ad Code

ঢাকায় সাড়ে ৩ হাজার মাদক কারবারি!

নাসরিন আক্তার রুপা ঢাকাঃ শুধু ঢাকা বিভাগেই সাড়ে তিন হাজার, কারবারি রয়েছে বলে জানিয়েছেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর। সম্প্রতি সংস্থাটির করা এক তালিকায় এ তথ্য উঠে এসেছে।

Manual4 Ad Code

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর বলছে, তালিকা ধরে শিগগিরই অভিযান শুরু করবে তারা।

Manual1 Ad Code

শুক্রবার (২৪ সেপ্টেম্বর) দুপুরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফরের ঢাকা মেট্রো উত্তরের কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান ঢাকা বিভাগের প্রধান ও অতিরিক্ত পরিচালক ফজলুর রহমান।

তিনি বলেন, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর এর আগেও মাদক কারবারীদের তালিকা তৈরি করেছিল। দুই মাস আগে পূর্বের তালিকা হালনাগাদ করা হয়েছে। আমরা ঢাকা বিভাগের মাদক কারবারিদের গ্রেফতারে প্রতিনিয়ত অভিযান পরিচালনা করছি।

Manual5 Ad Code

তিনি বলেন, সম্প্রতি মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের বিভিন্ন অভিযান পরিচালনার জন্য লোকবল ও লজিস্টিক সার্পোট কিছুটা বেড়েছে।

Manual3 Ad Code