২৮শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৩ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ, ১৪ই সফর, ১৪৪৮ হিজরি

মহেশখালী ইউপি নির্বাচনে সহিংসতা, নিহত ১ এবং আহত ৪

admin
প্রকাশিত সেপ্টেম্বর ২০, ২০২১
মহেশখালী ইউপি নির্বাচনে সহিংসতা, নিহত ১ এবং আহত ৪

Manual8 Ad Code

মহেশখালী ইউপি নির্বাচনে সহিংসতা, নিহত ১ এবং আহত ৪

Manual4 Ad Code

স্টাফ রিপোর্টার মহেশখালী:-কুতুবজুম ইউনিয়নে পশ্চিম পাড়া ৫ নং ওয়ার্ডের ৫ নং কেন্দ্রে গুলাগুলি হয়। আবুল কালাম নামে একজন নিহত এবং আহত ৪ জন। প্রতিপক্ষের গুলিতে চশমা প্রতীকের সমর্থক নিহত হয়েছে বলে জানান এক প্রত্যক্ষদর্শী।

উপজেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম আহবায়ক বারেক ছুরিকাঘাতে আহত। জালাল আহমেদের ছেলে ফরিদ আহমদ জালালী এবং তার ভাই আমজাদ হোছাইন ছুরিকাঘাতে আহত। এছাড়া একজন মহিলা জালাল আহমেদের নাতবউ সেলিমের স্ত্রীও আহত হন বলে জানান। ৫০-৬০জন বহিরাগত এই ঘটনার জন্ম দেন বলে জানা যায়।

Manual7 Ad Code

পুলিশের সামনে গুলাগুলিতে আহত হন বলে জানান এই তিনজন। এই বিষয়ে ওসি মহেশখালীর সাথে যোগাযোগ করলে তিনি জানান, একজন ব্যক্তি নিহতের খবর নিশ্চিত হয়েছেন তবে আহতের প্রকৃত সংখ্যা জানেন না বলে জানান। প্রশাসন দ্রুত তদন্ত সাপেক্ষে অপরাধীদের শাস্তির আওতায় আনবে বলে জানান তিনি।

Manual7 Ad Code

নিহতের লাশ কক্সবাজার সদর হাসপাতালে বলে জানা গেছে। আহতদের তিনজন কক্সবাজার সদর হাসপাতালে এবং ১জন মহেশখালী হাসপাতালে চিকিৎসাধীন বলে জানান।