২৯শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৪ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ, ১৫ই সফর, ১৪৪৮ হিজরি

বগুড়ার ক‌লিন্স কসমে‌টিকস কারখানায় নকল ও মেয়া‌দোত্তীর্ণ বিপুল প‌রিমাণ প্রসাধণী জব্দ

admin
প্রকাশিত সেপ্টেম্বর ৯, ২০২১
বগুড়ার ক‌লিন্স কসমে‌টিকস কারখানায় নকল ও মেয়া‌দোত্তীর্ণ বিপুল প‌রিমাণ প্রসাধণী জব্দ

Manual6 Ad Code

বগুড়ার ক‌লিন্স কসমে‌টিকস কারখানায় নকল ও মেয়া‌দোত্তীর্ণ বিপুল প‌রিমাণ প্রসাধণী জব্দ

Manual4 Ad Code

মুহাম্মদ মতিন স্টাফ রিপোর্টার:-বগুড়ার কলিন্স কস‌মে‌টি‌কস নামক একটি ভেজাল কসমেটিকস সামগ্রী তৈরির কারখানায় অ‌ভিযান চা‌লি‌য়ে বিপুল পরিমাণ নকল এবং মেয়া‌দোত্তীর্ণ পণ‌্য জব্দ ক‌রে‌ছে র‌্যাব-১২ বগুড়ার একটি চৌকস দল।

Manual2 Ad Code

কোম্পানীর মা‌লিক‌ ভেজাল কসমেটিকস প্রস্তুতকারী আব্দুল মোমিন কলিন্স কে ৫০ হাজার টাকা জ‌রিমানা করা হ‌য়ে‌ছে। বৃহস্প‌তিবার ৯ সেপ্টেম্বর দুপুর ১২টায় শহ‌রের নারুলী এলাকার কারখানা‌টিতে অ‌ভিযান চালায় তারা। অ‌ভিযা‌নে নেতৃত্ব দেন জেলা প্রশ‌াস‌কের নির্বাহী ম‌্যা‌জি‌স্ট্রেট রুপম দাস এবং র‌্যাব-১২ এর স্কোয়াড্রন লীডার কোম্পানী কমান্ডার সোহরাব হোসেন।

অ‌ভিযান শে‌ষে র‌্যাব-১২ এর স্কোয়াড্রন লীডার কোম্পানী কমান্ডার সোহরাব হোসেন জানান, আমরা গোপনে সংবাদ পাই কারখানা‌টি‌তে নকল পণ‌্য উৎপাদন এবং মেয়া‌দোত্তীর্ণ পণ্যে নতুন মোড়‌ক লা‌গি‌য়ে বাজা‌রে সরবরাহ করা হ‌চ্ছে। এমন সংবা‌দের ভি‌ত্তি‌তে আমরা অ‌ভিযান চালাই।

Manual5 Ad Code

কারখানাটি থে‌কে বিপুল পরিমাণ নকল এবং মেয়াদোত্তীর্ণ পণ‌্য পাওয়া গে‌ছে। এছাড়া অ‌নেক প‌ণ্যের মোড়‌কে তারা উৎপাদন তা‌রিখ দিয়ে রে‌খে‌ছে ২০২২ স‌াল। যেগু‌লো আমরা জব্দ ক‌রে‌ছি।”জব্দকৃত মালামাল গুলোর আনুমানিক মুল্য ২০ লাখ টাকা হবে বলেও জানান তিনি। মালামাল গুলো নিরাপদ স্হানে ধংস্ব করা হবে বলেও জানান তিনি। এ ছাড়া ক‌লিন্স কস‌মে‌টি‌ক্সের মা‌লিক আব্দুল ম‌মিন ক‌লিন্স‌কে ৫০ হাজার টাকা জ‌রিমানা করা হ‌য়ে‌ছে।