২৯শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৪ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ, ১৫ই সফর, ১৪৪৮ হিজরি

কালিহাতীতে বিএনপি আহ্বায়কের ঈদের শুভেচ্ছা বার্তা

admin
প্রকাশিত জুলাই ২০, ২০২১
কালিহাতীতে বিএনপি আহ্বায়কের ঈদের শুভেচ্ছা বার্তা

Manual5 Ad Code

কালিহাতীতে বিএনপি আহ্বায়কের ঈদের শুভেচ্ছা বার্তা

Manual6 Ad Code

মো. মমিম হোসেন, নিজস্ব প্রতিবেদন :

Manual3 Ad Code

টাঙ্গাইলের কালিহাতী উপজেলা বিএনপির আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা শুকুর মাহমুদ পবিত্র ঈদুল আজহা উপলক্ষে উপজেলা বাসীর সর্বস্তরের জনগণকে শুভেচ্ছা জানিয়েছেন।

Manual5 Ad Code

মঙ্গলবার (২০ জুলাই) সকাল ৯টার সময় সাংবাদিক মো মমিন হোসেন এর একান্ত সাক্ষাতে এ শুভেচ্ছা জানান। তিনি বলেন পবিত্র ঈদ মানুষের মাঝে নিয়ে আসে অনাবিল সুখ শান্তি এবং সমৃদ্ধি। বর্তমান বিশ্ব মহামারী করোনা ভাইরাস (কোভিড-১৯) এর সংক্রমন পর্যায়ক্রমে বেড়েই চলেছে। অতএব আমাদের সকলকে স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে।

তিনি আরো বলেন, কঠোর বিধিনিষেধে সাধারণ মানুষের জীবনযাপন চলাচলে হিমশিম খেয়ে যায়। পূর্বে লকডাউনের সময় ঘরবন্দী শ্রমজীবি অসহায় মানুষের তেমন একটা সরকারের পক্ষ থেকে ত্রাণ বা খাদ্য সামগ্রী সহায়তা করতে দেখা যায়নি। লকডাউনের সময় হতদরিদ্র পরিবারের মাঝে খাদ্য সহায়তা দেওয়ার পদক্ষেপ নিলে মানুষের লকডাউনের প্রতি শ্রদ্ধা সম্মান বাড়বে। এছাড়াও যেসকল এলাকা সংক্রমনের সম্ভাবনা বেশি সেসকল এলাকায় বিধিনিষেধ আরোপ করে হতদরিদ্রদের মধ্যে খাদ্য সহায়তা প্রদান করলে মানুষ গুলোর জীবন রক্ষায় বিশেষ ভূমিকা পালন করবে।

Manual1 Ad Code

সর্বশেষ তিনি উপজেলার সকল জনসাধারণ কে আসন্ন পবিত্র ঈদুল আজহা উপলক্ষে প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে সকলকে স্বাস্থ্যবিধি মেনে চলার নির্দেশনা প্রদান করেন।