২৯শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৪ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ, ১৫ই সফর, ১৪৪৮ হিজরি

কৃষকলীগ সভাপতি আলহাজ্ব কবির হোসেনের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে আলোর দিশারী

admin
প্রকাশিত জুলাই ১৯, ২০২১
কৃষকলীগ সভাপতি আলহাজ্ব কবির হোসেনের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে আলোর দিশারী

Manual3 Ad Code

কৃষকলীগ সভাপতি আলহাজ্ব কবির হোসেনের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে আলোর দিশারী

Manual1 Ad Code

খন্দকার আনোয়ার হোসেন, গাজীপুর :

Manual7 Ad Code

গাজীপুরের শ্রীপুর উপজেলা কৃষকলীগের সভাপতি আলহাজ্ব কবির হোসেনের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে শ্রীপুরের শিক্ষাবান্ধব সামাজিক সংগঠন আলোর দিশারী শিক্ষা ফাউন্ডেশন। শ্রীপুরের মাওনা ইউনিয়নের ইন্দ্রপুর কবরঘাটা এলাকায় তিনি জন্মগ্রহণ করেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, এক ছেলে, এক মেয়ে ও অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

Manual6 Ad Code

এক শোক বার্তায় আলোর দিশারী শিক্ষা ফাউন্ডেশন এর প্রতিষ্ঠাতা পরিচালক খন্দকার মোঃ আনোয়ার হোসেন বলেন, আলহাজ্ব কবির হোসেন আমৃত্যু আমাদের সংগঠনের উপদেষ্টা পরিষদের সদস্য ছিলেন। উনি সাবেক সফল ছাত্রনেতা এবং শ্রীপুর উপজেলা কৃষকলীগের সফল সভাপতি। উনার মৃত্যুতে শ্রীপুরের রাজনীতিতে যে শূণ্যতা সৃষ্টি হয়েছে তা পূরণ হওয়ার নয়। আমরা আলোর দিশারী পরিবার উনার মৃত্যুতে শোকস্তব্ধ। সংগঠনের পক্ষ থেকে আমরা মরহুমের আত্মার মাগফিরাত কামনা করছি এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি।