২৮শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৩ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ, ১৪ই সফর, ১৪৪৮ হিজরি

গোয়াইনঘাটে ৫০ পিস ইয়াবাসহ সেলিম নামে এক’যুবক আটক

admin
প্রকাশিত জুলাই ১৬, ২০২১
গোয়াইনঘাটে ৫০ পিস ইয়াবাসহ সেলিম নামে এক’যুবক আটক

Manual7 Ad Code

গোয়াইনঘাটে ৫০ পিস ইয়াবাসহ সেলিম নামে এক’যুবক আটক

গোয়াইনঘাট প্রতিনিধি :

Manual1 Ad Code

সিলেটের গোয়াইনঘাটে থানা পুলিশের বিশেষ অভিযানে ইয়াবা ও নগদ টাকাসহ এক যুবককে আটক করা হয়েছে। আটক এই যুবকের নাম সেলিম আহমেদ (২৮)। সে উপজেলার পূর্ব জাফলং ইউনিয়নের মোহাম্মদপুর এলাকার ফখরুল ইসলামের ছেলে।

Manual5 Ad Code

পুলিশ সূত্রে জানা যায়, গতকাল বৃহস্পতিবার রাত সাড়ে ১১টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে গোয়াইনঘাট থানার এস আই অজয় চন্দ্র রায় এর নেতৃত্বে সঙ্গীয় এসআই জহিরুল ইসলাম ও এএসআই মোস্তাক আহমদ উপজেলার পূর্ব জাফলং ইউনিয়নের মোহাম্মদপুর এলাকায় অভিযান চালিয়ে নিজ বসতঘর থেকে ৫০ পিস ইয়াবা ও ইয়াবা বিক্রির নগদ তিন হাজার দুইশত ষাট টাকাসহ সেলিমকে আটক করেন। আটক ওই যুবক মাদক ব্যবসার সঙ্গে জড়িত বলে জানিয়েছে পুলিশ।

বিষয়টির সত্যতা নিশ্চিত করে গোয়াইনঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পরিমল চন্দ্র দেব বলেন, আটক ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হবে। তার বিরুদ্ধে এর আগেও একাধিক মাদক মামলা রয়েছে বলে ওসি পরিমল দেব জানিয়েছেন।

Manual6 Ad Code