২১শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ৮ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ, ৪ঠা রমজান, ১৪৪৭ হিজরি

বরগুনার তালতলী উপজেলা জাতীয় সাংবাদিক ঐক্য জোটের কমিটি ঘোষণা

admin
প্রকাশিত জুলাই ১০, ২০২১
বরগুনার তালতলী উপজেলা জাতীয় সাংবাদিক ঐক্য জোটের কমিটি ঘোষণা

Manual8 Ad Code

বরগুনার তালতলী উপজেলা জাতীয় সাংবাদিক ঐক্য জোটের কমিটি ঘোষণা

স্টাফ রিপোর্টার; মোঃ শাহাবুদ্দিন :

Manual7 Ad Code

বরগুনার তালতলীতে জাতীয় সাংবাদিক ঐক্যজোটের পূর্নাঙ্গ কমিটি ঘোষণা করা হয়েছে। আজ শুক্রবার (৯ জুলাই ২১) বিকেল ৩ টায় সাংবাদিক ঐক্যজোটের আলোচনা সভায় মো.ইমরান হোসাইন বেলালের সভাপতিত্বে পূর্ব গঠিত সাধারণ সভার আহ্বায়ক কমিটিকে বিলুপ্ত ঘোষণা করে পর্যালোচনা শেষে জাতীয় সাংবাদিক ঐক্যজোটের তালতলী উপজেলা শাখার নতুন কমিটি ঘোষণা করা হয়।

Manual3 Ad Code

তালতলী সাংবাদিক ঐক্যজোটের সদস্যদের পর্যালোচনা শেষে ঢাকা থেকে প্রকাশিত জাতীয় দৈনিক দিগন্তর পত্রিকার স্টাফ রিপোর্টার মো. আবুল হাসানকে সভাপতি এবং জাতীয় দৈনিক চৌকস পত্রিকার স্টাফ রিপোর্টার মো.ইব্রাহিম সুমনকে সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়।
উক্ত কমিটির অন্যান্য পদের নির্বাচিত সদস্যরা হলেন, সহ-সভাপতি মো.ইমরান হোসাইন বেলাল (উপজেলা প্রতিনিধি দৈনিক দেশের কন্ঠ) যুগ্ম সাধারণ সম্পাদক মো.ইমরান জিয়া (উপজেলা প্রতিনিধি দৈনিক দিগন্তর ) সাংগঠনিক সম্পাদক মো.মাসুম বিল্লাহ জাফর (জেলা প্রতিনিধি দৈনিক শেষ কথা) অর্থ সম্পাদক মো.নাজমুল হোসাইন (জেলা প্রতিনিধি দৈনিক এই আমার দেশ) দপ্তর সম্পাদক মো.লিমন গাজী (উপজেলা প্রতিনিধি দৈনিক বরিশাল মুখপাত্র) প্রচার ও প্রকাশনা সম্পাদক মো.আরিফ খান জয় (জেলা প্রতিনিধি দৈনিক এদুজেট বার্তা) কার্যনির্বাহী সদস্য পলাশ হাওলাদার আকাশ।

Manual2 Ad Code