২৮শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৩ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ, ১৪ই সফর, ১৪৪৮ হিজরি

গাইবান্ধার সুন্দরগঞ্জে ঝুলন্ত লাশ উদ্ধার

admin
প্রকাশিত জুলাই ১০, ২০২১
গাইবান্ধার সুন্দরগঞ্জে ঝুলন্ত লাশ উদ্ধার

Manual3 Ad Code

গাইবান্ধার সুন্দরগঞ্জে ঝুলন্ত লাশ উদ্ধার

মো: আ: রহমান শিপন, রংপুর বিভাগীয় ব‍্যুরো প্রধান

Manual5 Ad Code

 

Manual1 Ad Code

গাইবান্ধার সুন্দরগঞ্জে উপজেলার পশ্চিম বৈদ্যনাথ থেকে হায়দার আলী (৫০) নামে এক ব্যক্তির ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।তিনি আত্মহত্যা করেছে বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ।

Manual3 Ad Code

শনিবার বাড়ির বাথরুম থেকে লাশটি উদ্ধার করা হয়। স্থানীয়রা জানায়, নিহত হায়দার আলী উপজেলার পশ্চিম বৈদ্যনাথ এলাকার মৃত-শামছুল হকের ছেলে। কয়েক বছর পূর্বে গাছ থেকে পরে দুটি পা হারান তিনি। তার ফলে তেমন ভাবে রুজি রোজগার করতে পারতো না হায়দার তাই বউয়ের সাথে প্রায় সময় ঝগড়া লাগতো।

Manual1 Ad Code

তারা আরও জানায়, গত ৪ দিন আগে বউয়ে সাথে ঝগড়া হয় হায়দারের এক পর্যায়ে বউ বাবার বাড়ি চলে যায়। এ নিয়ে হাতাশাগ্রস্থ ছিলেন তিনি। প্রতিদিনের মতো শনিবার সকালে বাজারে ঘুরে আসেন তিনি তার পর আনুমানিক ১২ টার দিকে গোসলের জন্য বাতরুমে যায় এর পর বাতরুমের ধরনার সঙ্গে রশি পেঁচিয়ে গলায় ফাঁস দেয় বলে ধারণা করা হয়। তার পর ২ টার দিকে বাসার লোকজন লাশ ঝুলন্ত অবস্থায় দেখতে পেয়ে থানায় খবর দেয়।

সুন্দরগঞ্জ থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) বুলবুল আহম্মেদ জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে হায়দার আলী আত্মহত্যা করেছেন। তার লাশ উদ্ধার করে থানায় রাখা হয়েছে। পরে তদন্তের জন্য লাশ গাইবান্ধার মর্গে পাঠানো হবে।