২৮শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৩ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ, ১৪ই সফর, ১৪৪৮ হিজরি

গোয়াইনঘাটে দা-এর কোপে যুবকের হাত দ্বিখণ্ডিত

admin
প্রকাশিত জুলাই ১০, ২০২১
গোয়াইনঘাটে দা-এর কোপে যুবকের হাত দ্বিখণ্ডিত

Manual2 Ad Code

গোয়াইনঘাটে দা-এর কোপে যুবকের হাত দ্বিখণ্ডিত

ইব্রাহীম আলী গোয়াইনঘাট প্রতিনিধিঃ

Manual1 Ad Code

সিলেটের গোয়াইনঘাট উপজেলাধীন এক নং রুস্তমপুর ইউনিয়নের পিরের বাজার সংলগ্ন টেংনাগুল গ্রামে তালতো ভাইয়ের দা এর কোপে দেলোয়ার হোসেন (২২)নামে এক যুবকের হাত দ্বিখণ্ডিত হয়েছে। জানা যায় দেলোয়ার হোসেন এর বড় ভাই মাশুক আহমদ একই গ্রামের শাহআলম এর মেয়ে বেগম আক্তার কে জীবন সংঙ্গী করে নেন। বিয়ের কিছুদিন যেতে না যেতেই উভয়ের পরিবারের মধ্যে কলহ তৈরি হয়। সামান্য কোন সমস্যা হলেই বউ বেগম আক্তার তার বাপের বাড়িতে চলে যান এবং উভয় পরিবারের মধ্যে বিরোধ বাধতেই থাকে। অধ্য ৯ জুলাই শুক্রবার একই ভাবে পারিবারিক সমস্যার জেরে বেগম আক্তার তার বাপের বাড়িতে চলে গেলে স্বামী মাশুক আহমদ বেগম আক্তার এর বাড়িতে যান এমন খবরে মাশুক আহমদ এর পিছু ছুটে বেগম আক্তার এর বাড়িতে যান দেলোয়ার হোসেন। এতে কথা কাটাকাটির এক পর্যায়ে সংঘর্ষ তৈরি হলে তালতো ভাই হুমায়ুন আহমদ এর দা-এর কোপে ঘটনাস্থলেই দেলোয়ার হোসেন এর হাত মাটিতে খসে পড়ে। খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন গোয়াইনঘাট থানার অফিসার ইনচার্জ পরিমল চন্দ্র দেব ও গোয়াইনঘাট সার্কেলের সহকারী পুলিশ সুপার প্রবাস কুমার সিংহ ঘটনাস্থল পরিদর্শন করেন এবং জিজ্ঞাসাবাদের জন্য মাশুক আহমদ এর শশুর শাহ আলম ও বউ বেগম আক্তার কে থানায় নিয়ে আসেন। এবিষয়ে জানতে চাইলে গোয়াইনঘাট থানার অফিসার ইনচার্জ পরিমল চন্দ্র দেব জানান বিষয়টি পারিবারিক কলহের জেরে হয়েছে জিজ্ঞাসাবাদের জন্য এক মহিলা ও এক পুরুষকে থানা হেফাজতে রাখা হয়েছে। রিপোর্ট লেখা পর্যন্ত মামলার দায়ের এর প্রস্তুতি চলছে বলে জানিয়েছে ভিকটিম দেলোয়ার এর বড় ভাই আশিকুর রহমান এবং রোগী সিলেট ওসমানী মেডিকেলে চিকিৎসাধীন রয়েছেন। তাছাড়া এ খবরে এলাকার জনমনে ক্ষোভের সঞ্চার হয়েছে ফেইসবুক সহ সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রতিবাদ জানাচ্ছেন সচেতন মহল।

Manual3 Ad Code