১১ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৮শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ, ২৩শে শাওয়াল, ১৪৪৭ হিজরি

দিনাজপুরে স্কুল ছাত্রীকে হত্যা করে মাটিতে পুতে রাখলো হত্যাকারী

admin
প্রকাশিত জুলাই ৪, ২০২১
দিনাজপুরে স্কুল ছাত্রীকে হত্যা করে মাটিতে পুতে রাখলো হত্যাকারী

Manual2 Ad Code

দিনাজপুরে স্কুল ছাত্রীকে হত্যা করে মাটিতে পুতে রাখলো হত্যাকারী

Manual3 Ad Code

মোঃ জসিম উদ্দিন;স্টাফ রিপোর্টার:

Manual6 Ad Code

দিনাজপুরের কাহারোল উপজেলার তারগাঁ ইউনিয়নের পাহাড়পুর গ্রামে জাকিয়া আক্তার (১১) নামে ৪র্থ শ্রেণীর এক স্কুল ছাত্রীকে হত্যা করে লাশ মাটিতে পুতে রেখেছে হত্যাকারীরা।

নিহত স্কুল ছাত্রী কাহারোল উপজেলার তারগাঁ ইউনিয়নের পাহাড়পুর গ্রামের জাহাঙ্গীর হোসেনের কন্যা।
জানা যায়,প্রতিদিনের ন্যায় জাকিয়া আক্তার (১১) বাড়ীর পাশ্ববর্তী গ্রামে প্রাইভেট পড়তে গিয়েছিল।

Manual7 Ad Code

প্রাইভেট পড়ে বাড়ীতে ফিরে না আসায় মেয়েটিকে তার বাবা মা অনেক খুজাখুজি করে পরের দিন আজ ৪ ই (জুলাই) রবিবার সকাল অনুমানিক ৯টার দিকে উপজেলার ২নং রসুলপুর ইউপির বনড়া গ্রামের পাট ক্ষেত্রে স্থানীয়রা মেয়েটিকে মাটিতে পুতা রাখা অবস্থায় খুজে পায়। খবর পেয়ে ঘটনা স্থল পরির্দশন করেন, দিনাজপুর পুলিশ সুপার মোঃ আনোয়ার হোসেন বিপিএম পিপিএম বার, অতিরিক্ত পুলিশ সুপার ক্রাইম এন্ড অপারেশন মমিনুল ইসলাম, কাহারোল সার্কেল এর সহকারী সিনিয়র পুলিশ সুপার মোঃ রওশন আলী, কাহারোল থানার অফিসার ইনচার্জ ফেরদৌস আলী। ঐ এলাকার স্থানীয়রা ধারনা করছে মেয়েটিকে ধর্ষন করার পর হত্যা করে মাটিতে পুতে রাখা হয়েছে। লাশটিকে ময়না তদন্তের জন্য দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপালে প্রেরন করা হয়েছে। এব্যাপারে কাহারোর থানায় একটি হত্যা মামলা দায়ের করার প্রস্তুতি চলছে।