২৮শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৩ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ, ১৪ই সফর, ১৪৪৮ হিজরি

কলাপাড়ায় ক্যান্সার আক্রান্ত রোগীর চিকিৎসার জন্য সাহায্যের আবেদন

admin
প্রকাশিত জুন ২, ২০২১
কলাপাড়ায় ক্যান্সার আক্রান্ত রোগীর চিকিৎসার জন্য সাহায্যের আবেদন

Manual2 Ad Code

কলাপাড়ায় ক্যান্সার আক্রান্ত রোগীর চিকিৎসার জন্য সাহায্যের আবেদন

Manual8 Ad Code

এইচ এম রাকিবুল আল হৃদয় পটুয়াখালী জেলা প্রতিনিধিঃ

কলাপাড়া উপজেলার নীলগঞ্জ ইউনিয়নের নীলগঞ্জ আবাসনের দিনমজুরি শ্রমিক মো. জব্বার আকনের স্ত্রী ক্যান্সার আক্রান্ত মােসাঃ জাহানারা বেগম।
গত ১৬ মাস যাবত তিনি ক্যান্সার আক্রান্ত।
স্বামী জব্বার ও তাদের একমাত্র ছেলে সাগর মানুষের দ্বারে দ্বারে ঘুরে অর্থ উঠিয়ে ঢাকা মেডিকেলে থেকে অপারেশন করে বাড়ি নিয়ে আসে। বাড়িতে তার চিকিৎসা চলছিল। তাঁর অবস্থা আশঙ্কাজনক ও খাওয়া-দাওয়া বন্ধ হওয়ায় তার পরিবারের লোকজন ডাক্তারের সাথে যোগাযোগ করে দূরত্ব ঢাকা নিয়ে যায়।

Manual3 Ad Code

মঙ্গলবার (১ জুন-২০২১) ঢাকা ইসলামী ব্যাংক হাসপাতালে ভর্তি করেন। বর্তমানে তিনি চিকিৎসাধীন রয়েছে। তার চিকিৎসার জন্য ব্যাপক অর্থ প্রয়ােজন। অর্থ ছাড়া বন্ধ রয়েছে তার সকল চিকিৎসা।
এমন অবস্থায় ক্যান্সার আক্রান্ত মােসাঃ জাহানারা বেগমকে বাঁচাতে দিশেহারা হয়ে পড়েছে অসহায় পরিবারটি।
তাই সামাজিক যোগাযোগের মাধ্যমে আপনাদের সহযোগিতা চেয়েছেন তার স্বামী শ্রমিক মো.জব্বার ও তার একমাত্র ছেলে মো. সাগর।
তাদের ছেলে মো. সাগর হাউমাউ করে কেঁদে বলছে ভাই আমার মা’কে বাঁচান, টাকার জন্য চিকিৎসা করাতে পারছেন না, ভাই হাতে ধরি, পায়ে ধরি আপনারা সহযোগিতা করুন মা’কে বাঁচাতে।

Manual1 Ad Code

আপনার সামান্য অর্থেই পারে তার জীবন বাঁচাতে এবং ওই পরিবারের মুখে হাসি ফোটাতে।
তাই আসুন মানবতার দৃষ্টিতে যে যে অবস্থান থেকে তাদের পাশে দাঁড়াই।
প্রয়োজনে যোগাযোগ-০১৭৩৯৬২১৬৩১ তার স্বামীর জব্বার।