২৯শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৪ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ, ১৫ই সফর, ১৪৪৮ হিজরি

কষ্টের রানী, রোকসানা রহমান ।

admin
প্রকাশিত জুন ২, ২০২১
কষ্টের রানী, রোকসানা রহমান ।

Manual8 Ad Code

কষ্টের রানী

রোকসানা রহমান

Manual3 Ad Code

ওগো কষ্টের রাণী
সেই কোন প্রভাতে,
তোমার দরজার আড়ালে দাঁড়িয়ে
ডাকিতেছি আপন মনে!
মিলবে কি সাড়া?!

দেখো দেখো গোলাপ, বকুল, জুঁই চামেলি
দুহাতে এনেছি কুড়িয়ে।
পুজো দিতে যাইনি আমি
কোন মন্দিরে।

ফুল হাতে এসেছি তোমার দর্শনে।
তবু কি অভিমানে ফিরিয়ে দেবে আমায়??!
যাবো আমি.. যেতে হবে
শুধু একবার দেখো।

Manual3 Ad Code

তোমার ফেলে আসা ভালোবাসা
অযত্নে অবহেলায়
নীল হয়ে গেছি,
কিন্তু শেষ হয়ে যাইনি।

বহু কাল বহু রজনী শেষে
পারবে কি ভুলতে??
দেখো দেখো ভিখারীর বেশে,
কত শত দ্বার খুজে,এ

Manual8 Ad Code

সেছি তোমার তরে।

তুমি পারলে ফেরাতে আমারে??
পারবে কি আমার ভালোবাসা ভুলিতে??
এতটা ভুলতে যেওনা..
যাতে তোমাতে আর আমি রবোনা।।।
তাহলে তোমার হৃদয়ে আমি
তুমি হয়ে রবোনা!

Manual8 Ad Code