২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ, ১৩ই সফর, ১৪৪৮ হিজরি

সুন্দরগঞ্জ প্রেসক্লাবের কমিটি গঠন সম্পন্ন

admin
প্রকাশিত মে ৫, ২০২১
সুন্দরগঞ্জ প্রেসক্লাবের কমিটি গঠন সম্পন্ন

Manual4 Ad Code

 

সুন্দরগঞ্জ প্রেসক্লাবের কমিটি গঠন সম্পন্ন।

Manual5 Ad Code

 

এস এ মিশন,সুন্দরগঞ্জ প্রতিনিধিঃ-

Manual2 Ad Code

সুন্দরগঞ্জ প্রেসক্লাবের ৩৮তম প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনাসভা ও দ্বি-বার্ষিক কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে।

Manual7 Ad Code

বুধবার (৫ মে) দুপুরে সুন্দরগঞ্জ প্রেসক্লাবের অস্থায়ী কার্যালয়ে প্রেসক্লাবের আহ্বায়ক মোশাররফ হোসেন বুলুর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন যুগ্ম-আহ্বায়ক একেএম শামছুল হক, আবু বক্কর সিদ্দিক, সদস্য আনোয়ার হোসেন প্রমুখ।

পরে গোপন ব্যালটের মাধ্যমে ভোট অনুষ্ঠিত হয়। এতে মোশাররফ হোসেন বুলু (দৈনিক ইনকিলাব)-কে সভাপতি, জাহিদুল ইসলাম জাহিদ (দৈনিক যায়যায় দিন)-কে সাধারণ সম্পাদক ও শফিকুল ইসলাম অবুঝ (জয়যাত্রা টেলিভিশন)-কে সাংগঠনিক সম্পাদক করে ১৭ সদস্য বিশিষ্ট কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়।

নির্বাচিত অন্যান্য সদস্যরা হলেন সহ-সভাপতি একেএম শামছুল হক (ভোরের দর্পন), সহ-সাধারণ সম্পাদক এমএ মাসুদ (প্রতিদিনের সংবাদ), সহ-সাংগঠনিক সম্পাদক মোকছেদ আল মামুন (এশিয়ান টিভি), কোষাধ্যক্ষ সুদীপ্ত শামীম (দৈনিক খোলা কাগজ), দপ্তর সম্পাদক বাপ্পি রাম রায় (বাংলাদেশ সমাচার), প্রচার ও প্রকাশনা সম্পাদক এনামুল হক (দৈনিক জবাবদিহি), তথ্য ও প্রযুক্তি সম্পাদক ওমর ফারুক (ফাল্গুনী টিভি), সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক সাইফুল আকন্দ (দৈনিক জনসংকেত), ক্রীড়া সম্পাদক জাহিদ হাসান জীবন (দৈনিক ডেল্টা টাইমস্।

এছাড়া নির্বাচিত কার্যকরী সদস্যরা হলেন জয়ন্ত সাহা যতন (প্রতিদিনের বাংলাদেশ), শহীদুল আকন্দ (দৈনিক ভোরের সময়), রাশেদুল ইসলাম রাশেদ (দৈনিক আলোকিত সকাল), শেখ সাইফুল ইসলাম (দৈনিক আলোচিত কন্ঠ)। নব-নির্বাচিত এ কমিটি আগামী দুই বছরের জন্য গঠিত হয়েছে।

Manual6 Ad Code