২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ, ১৩ই সফর, ১৪৪৮ হিজরি

শিবগঞ্জে নির্বাচিত নারী জনপ্রতিনিধিদের বিক্ষোভ সমাবেশ ও মিছিল

admin
প্রকাশিত মে ২, ২০২১
শিবগঞ্জে নির্বাচিত নারী জনপ্রতিনিধিদের বিক্ষোভ সমাবেশ ও মিছিল

Manual3 Ad Code

 

শিবগঞ্জে নির্বাচিত নারী জনপ্রতিনিধিদের বিক্ষোভ সমাবেশ ও মিছিল

Manual2 Ad Code

 

 

Manual5 Ad Code

মোঃ জান্নাতুল নাঈম,শিবগঞ্জঃ-

Manual1 Ad Code

বগুড়ার শিবগঞ্জ উপজেলায় নির্বাচিত নারী জনপ্রতিনিধিরা উপজেলা পরিষদের অনিয়মের প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ ও মিছিল করেছে।

রবিবার (২মে) বেলা ১টা হতে ২টা ৩০মিনিট পর্যন্ত শিবগঞ্জ উপজেলা নারী উন্নয়ন ফোরামের ব্যানারে এ বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়।

এতে নেতৃত্ব দেন শিবগঞ্জ উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান ফাহিমা আক্তার।

তিনি অভিযোগ করে বলেন, উপজেলা পরিষদের বার্ষিক বাজেটের শতকরা ২৫শতাংশ নারী উন্নয়ন ফোরামের জন্য বরাদ্দ দেওয়ার কথা থাকলেও দেওয়া হচ্ছে খুবই সীমিত। এছাড়াও সকল ধরণের বরাদ্দ থেকে নির্বাচিত নারী জনপ্রতিনিধিদের বঞ্চিত করা হচ্ছে। এসময় শিবগঞ্জ উপজেলার ১২টি ইউনিয়নের নির্বাচিত নারীসদস্যসহ তিন শতাধিক নারী উপস্থিত ছিলেন।

এ বিষয়ে শিবগঞ্জ উপজেলা চেয়ারম্যান ফিরোজ আহমেদ রিজু বলেন, তার বরাদ্দ নিয়ে কোন অনিয়মম হয়নি। তার অভিযোগগুলো মিথ্যা।

Manual2 Ad Code

এবিষয়ে শিবগঞ্জ উপজেলার ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা মৌলী মন্ডল বলেন, কিছু দিন হলো আমি ভারপ্রাপ্ত হিসেবে দায়িত্ব পালন করছি। এ বিষয়ে আমি কিছু জানিনা।