৯ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৬শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ, ২১শে শাওয়াল, ১৪৪৭ হিজরি

দূরের পথ

admin
প্রকাশিত এপ্রিল ২৩, ২০২১
দূরের পথ

Manual2 Ad Code

দূরের পথ

Manual8 Ad Code

রোখশানা রফিক 

দূর হতে আরো দূরে
চলে গেলে একবারও পেছনে
না ফিরে। অশ্রুসজল চোখে
পেছনে পড়ে রইলাম আমি।
তোমার চোখেও কি ছিলো
একফোঁটা কষ্টের কান্না?

কতো দূরে গেলে চেনা মানুষ
হয়ে যায় অচেনা ? কোন অভিমানে
বেদনার রঙ হয় প্রগাঢ় নীল ?
তুমি কিংবা আমি—কেউই
এর উত্তর জানি না।

Manual2 Ad Code

শুধু জানি, দূর হতে আরো দূরে
সরে গিয়ে অচেনা কুয়াশায় ঢেকে যায়
প্রিয়মুখ। ম্লান থেকে ম্লানতর হয় স্মৃতি,
অথচ, বুকের ভেতরে তবুও রক্তক্ষরণে
ঝরে টিপটিপ বৃষ্টির মতো কষ্ট !!

Manual5 Ad Code