৯ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৫শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৬শে সফর, ১৪৪৮ হিজরি

জীবনস্রোত

admin
প্রকাশিত এপ্রিল ২৩, ২০২১
জীবনস্রোত

Manual6 Ad Code

জীবনস্রোত

Manual8 Ad Code

রোখশানা রফিক 

Manual8 Ad Code

সবুজ নিসর্গের পটভূমিতে
মনোরম সকালের আলোয়
একঝাঁক কূজন মুখরিত পাখি
উড়ে যায় অজানায়।

দিগন্তে নতুন সূর্য, নতুন দিনের ইশারা।
আশ্চর্য সুন্দর এই সকালে
প্রাণের স্পন্দন মুখরিত জীবন
বয়ে চলে নিভৃত – নির্জনে
কিংবা সচকিত শব্দ উল্লাসে।

উৎফুল্ল একটি দিন পড়ে থাকে
শীতের আলতো রোদের মতো
হৃদয়ের কাছাকাছি।
এই দিন বেঁচে থাকার আনন্দের,
এই দিন রোদ্দুরের চনমনে সজীবতার।

Manual4 Ad Code

এসো বয়ে যাই
বহতা নদীর সাথে
দেহতরীখানি ভাসিয়ে
এই জীবনস্রোতের
নির্ভার প্লবতায়।।

Manual5 Ad Code