৯ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৫শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৬শে সফর, ১৪৪৮ হিজরি

মা, মাটি ও মেয়ে

admin
প্রকাশিত এপ্রিল ২৩, ২০২১
মা, মাটি ও মেয়ে

Manual4 Ad Code

মা, মাটি ও মেয়ে

Manual6 Ad Code

রোখশানা রফিক 

একরত্তি মেয়ে আমার
ধরেছে বায়না,
চিলি-চাওমিন, চিকেন চাই,
ভাত সে খায়না।
ভাল্লাগেনা বাঙালী সাজ,
চাই টি-শার্ট, ট্রাউজার,
মুহূর্ত কাটে না তার
ছাড়া ইন্টারনেট ব্রাউজার।
ছুটির দিনে ঘরে বসে বসে
কথা বলে চ্যাটে,
খোলা মাঠে খেলার সুখ
তাতে কি আর মেটে?

Manual3 Ad Code

জানলো না সে বোশেখ ঝড়ে
আম কুড়াবার মজা,
চিনলো না সে পিঠেপুলি,
সন্দেশ আর গজা।
জানলো না সে জারি-সারি
আর ভাটিয়ালী গান,
বিদেশেই জন্মে-বেড়ে
নাই দেশের প্রতি টান।

কেমনে আমি চিনাই তারে
দেশ মাটি যে মা?
এসব ব্যাকডেটেড কথা তার
ভালোই লাগে না।।

Manual7 Ad Code