২৮শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৩ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ, ১৪ই সফর, ১৪৪৮ হিজরি

সংশোধন – রোখশানা রফিক

admin
প্রকাশিত এপ্রিল ১৯, ২০২১
সংশোধন  – রোখশানা রফিক

Manual6 Ad Code

সংশোধন

Manual8 Ad Code

রোখশানা রফিক

Manual3 Ad Code

উল্টো স্রোতে ভেসে গেছে যে ফুল
সে ভুল শুধরে নেবার সময় এখন।
পায়ে পায়ে মাড়িয়ে যাবার সময় এখন
চোরকাটা ঢাকা সবুজ মাঠের আস্তরণ।

যদি কষ্ট মুকুল ফোটে নষ্ট মনের প্রান্তে,
তবে বোবা বেদনায় চৌ্চির হৃদয়ে
ফোটাবো না ভীরু মল্লিকা বকুল।
নিংড়ে নেয়া সুখের ছবি থেকে
ঝরবে না আর অশ্রু ব্যাকুল।

Manual2 Ad Code

এখন সময় শুধরে নেবার
নষ্ট দিনের ভুল সমাচার,
বদলে যাবার বদলা নেবার
ভ্রান্তি ভরা সব অনাচার।