২৮শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৩ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ, ১৪ই সফর, ১৪৪৮ হিজরি

ওখানে কিছু সময়

admin
প্রকাশিত এপ্রিল ১৮, ২০২১
ওখানে কিছু সময়

Manual6 Ad Code

রোখশানা রফিক 

Manual4 Ad Code

সোনাঝুরি ফুলগুলো
হাওয়ায় হাওয়ায়
ঝরে গেলো
আজ দুপুরে।
বিকেল পেরিয়ে গেলো,
আমারই আর হলো না
যাওয়া চেনা সেই পথে।

Manual4 Ad Code

ওখানে কিছু সময়
পড়ে আছে পায়ের কাছে
স্মৃতির ধুলো হয়ে। কিছু হাসি
গড়িয়ে যাচ্ছে সূর্যাস্তের কান্নার
রঙ গায়ে মেখে। কিছু চাওয়া
না পাওয়ার বেদনা নিয়ে
মন খারাপ করে এখনো
আছে দাঁড়িয়ে। কিছু কষ্ট গুমরে
মরে হলদে ফুলের ফাঁক
দিয়ে দেখা আকাশ পানে চেয়ে।

Manual5 Ad Code

এভাবে চলে যেতে নেই,
এভাবে মন ভাঙতে নেই,
এভাবে ভুলতে হয় না
প্রতিশ্রুতি। জীবন বয়ে
যায় আনমনে ঠিকই,
তবে কিছু না থাকা
রয়ে যায় বুকে
মরণ অবধি।