২৮শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৩ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ, ১৪ই সফর, ১৪৪৮ হিজরি

সদ্যস্নাতা

admin
প্রকাশিত এপ্রিল ১৮, ২০২১
সদ্যস্নাতা

Manual2 Ad Code

সদ্যস্নাতা

Manual4 Ad Code

রোখশানা রফিক 
———-
সদ্যস্নাতা রূপটি নিয়ে
বসে আছো চুপটি করে,
হৃদয় আমার ব্যাকুল হলো
তোমার মায়া মুখটি ঘিরে।
পিঠের ওপর একরাশ চুল
ছড়িয়ে আছে ভিজে,
লাজুক মুখে বসে বসে
ভাবছো কতো কি যে!

বৃষ্টিভেজা জুঁইয়ের সুবাস
ছড়ায় তোমার দেহ,
পরাণ আমার আকুল হলো
জানবে কি তা কেহ?
তোমার দেহবল্লরীতে
বনহরিণীর মায়া,
চোখে তোমার পড়েছে যে
শাল-তমালের ছায়া।

Manual4 Ad Code

সাজহীন এ কেমন বলো
তোমার এতো সজ্জা,
তোমায় দেখে প্রভাত রবি
পেলো যে আজ লজ্জা।।

Manual5 Ad Code